ডাক্তার রোগীর ব্যবস্থাপত্রে ঔষধ ও ব্যবহার বিধি স্পষ্ট অক্ষরে লেখার নির্দেশ।

বশিরুল ইসলাম:
চিকিৎসকদেরকে (ডাক্তার) রোগীর ব্যবস্থাপত্রে ঔষধের নাম ইংরেজী বড় অক্ষরে এবং ঔষধের ব্যবহার বিধি স্পষ্ট ও বোধগম্যভাবে লেখার নির্দেশ প্রদান করেছে মহামান্য হাইকোর্ট। রোগীর ব্যবস্থাপত্রে  (প্রেসক্রিপশন) লেখাসমূহ সহজবোধ্য হওয়ার লক্ষ্যে  এবং তা যেন রোগীর লোক সহজে বুঝতে পারে তার জন্য এই নির্দেশ প্রদান করা হয়। গত ২৮ ফেব্রুয়ারী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মহোদয়ের অনুমতি সাপেক্ষে  পরিচালক (প্রশাসন) ডা: সমীর কান্তি সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

 স্মা: অধি: /প্রশা-১৫/২০০৭ (অংশ)/৮৩৮ স্মারকে বলা হয়েছে রোগীর ব্যব
স্থাপত্রে  (প্রেসক্রিপশন) লেখাসমূহ সহজবোধ্য হওয়ার লক্ষে তা স্পষ্টভাবে এবং বড় অক্ষরে লেখার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহন করার জন্য মহামান্য হাইকোর্ট কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে। সে মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সকল চিকিৎসককে রোগীর ব্যবস্থাপত্রে ওষুধের নাম ইংরেজী বড় অক্ষরে এবং ওষুধের ব্যবহার বিধি স্পষ্ট ও বোধগম্যভাবে লেখার জন্য নির্দেশ প্রদান করা হল।

No comments:

Post a Comment