বশিরুল ইসলাম:
প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম পরিবর্তন করে ময়নামতি বিভাগ নয়,কুমিল্লা বিভাগের নাম কুমিল্লা বিভাগ চাই এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা সাংবাদিক সমবায় সমিতির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করে বৃহত্তর কুমিল্লাবাসী।
মঙ্গলবার দুপুরে পরিকল্পনা মন্ত্রীর এমন ঘোষণায় পরে বিকাল সাড়ে ৫টায় কুমিল্লা কান্দিরপাড় টাউনহলের সামনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, সাংবাদিক মহল এবং সুশীল সমাজ একাত্ববদ্ধ হয়ে মানববন্ধ ও বিক্ষোভে অংশ গ্রহন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা একটি ইতিহাস ঐতিহ্যের জেলা হয়েও কুমিল্লার মানুষ দীর্ঘদিন যাবত অবহেলিত। কুমিল্লাকে বিভাগে বাস্তবায়নে রূপান্তর করতে জেলাবাসীর দীর্ঘদিনের দাবী। কিন্তু দেখা যাচ্ছে এখন আবার আমরা রাজনৈতিক প্রতিহিংসার সম্মুখিন হতে যাচ্ছি। আমাদের দীর্ঘদিনের দাবীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি ইউনিয়নের নামে বিভাগ করার কথা উঠে আসছে। কুমিল্লাবাসীর প্রাণ যেতে পারে তবু তা হতে দেওয়া হবে না।
তারা আরো বলেন, ২০১৫ সালে নজরুল জন্ম জয়ন্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছেন যদি কুমিল্লায় বিভাগ হতে হয়, তাহলে কুমিল্লার নামেই বিভাগ হবে। কিন্তু তিনি আজ সেই কথা ভুলে গেছেন। এখন বলছেন নাকি কুমিল্লাসহ পরবর্তী যত বিভাগ হবে জেলার নামে হবে না।
কুমিল্লা সাংবাদিক সমবায় সমিতির সভাপতি ও ঢাকা প্রতিদিনের প্রতিনিধি মো: জোনায়েদ শিকদার তপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা বার এর সাবেক সভাপতি এড. জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফারনুল হক রিফাত, কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, নারী নেত্রী দিলনাশী মহসিন, সালমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আশিক অমিতাভ, সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাবেক সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম রতন, বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি নজরুল ইসলাম দুলাল, প্রথম আলোর প্রতিনিধি গাজীউল হক সোহাগ, রূপসী বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার অশোক বড়ুয়া, প্রেস ক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রনি, বাংলাভিশনের সাঈদ মাহমুদ পারভেজ, কুমিল্লা সাংবাদিক সমবায় সমিতির সহ সভাপতি বাচ্চু বকাউল, দৈনিক ডাক প্রতিদিনে সহ সম্পাদক হাবিব জালাল, সাপ্তাহিক কুমিল্লার কথার প্রকাশক দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক তাওহীদ হোসেন মিঠু, কুমিল্লা সাংবাদিক সমবায় সমিতির নির্বাহী সদস্য ও দৈনিক আজকের প্রত্যাশার ব্যুরো প্রধান মো: জাহাঙ্গীর আলম ।
আরও উপস্থিত ছিলেন সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, দেবিদ্বার প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন, ইন্ডিপেনডেন্ট এর প্রতিনিধি তানবীর দীপু, প্রথম আলোর ফটো সাংবাদিক এমদাদুল হক সোহাগ, সাংবাদিক সমবায় সমিতির প্রচার সম্পাদক খন্দকার আলে এমরান হোসেন, সাংবাদিক সমবায় সমিতির আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার আশিকুর রহমান, ডাক প্রতিদিনের নুরুল ইসলাম, বশিরুল ইসলাম, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মাসুদ আলম, কুমিল্লা সাংবাদিক সমবায় সমিতির ক্রীড়া সম্পাদক জাগো কুমিল্লা ডট কমের অমিত মজুমদার, একুশে টিভির ক্যামেরা পারসন রাজিব বনিক, ৭১ টিভির ক্যামেরা পারসন সোহাগ, কুমিল্লার আলোর ফটোসাংবাদিক সাইফুল, মাই টিভির ক্যামেরা পারসন আমির, ডাক প্রতিদিনের ফটো সাংবাদিক কামরুল হাসান বিজয়।
উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা হাবিবুর সাদি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ডা: জসিম উদ্দিন, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফয়সল, সমবায় নেতা আবু তাহেরসহ বৃহত্তর কুমিল্লার রাজনীতিবিদ,পেশাজীবী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।