বশিরুল ইসলাম:
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে দুই দেশের সেনা সদস্যদের সাইক্লিং অভিযান । এরই অংশ হিসেবে গত ১৬ মার্চ বাংলাদেশের সেনা সদস্যরা ভারতে গিয়েছিল এবং সেখানে বিভিন্ন দর্শনীয় স্থান দেখে ও ভারতের বিভিন্ন স্থান ঘুরে আজ ২২ মার্চ কুমিল্লা বিবির বাজার স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় ভারতের সেনা সদস্যরা ও বাংলাদেশে আসে। ভারতের সেনা সদস্যগন আগামী ২৮ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন বলে জানা গেছে। আগামীকাল ২৩মার্চ বৃহস্পতিবার কুমিল্লার বিখ্যাত দর্শনীয় স্থান গুলো ঘুরে আগামী ২৪ মার্চ ঢাকায় পৌছবেন তার পর ঢাকা থেকে ফরিদপুর হয়ে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সেনা সদস্যরা নিজ দেশে প্রবেশ করবেন। ধারণা করা হচ্ছে দুই দেশের সেনা সদস্যদের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক স্থানই হচ্ছে এর লক্ষ্য। নাম প্রকাশ না করার শর্তে উর্দ্ধতন এক কর্মকর্তা জানান, মূলত সেনা সদস্যদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনই হচ্ছে ভারত বাংলাদেশ ২০১৭ সাইক্লিং এডভেঞ্চার।

No comments:
Post a Comment