বশিরুল ইসলাম:


পিবিআই পুলিশের পুলিশ সুপার আপেল মাহমুদকে ঢাকা ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। এর পূর্বে তিনি পিবিআই পুলিশের কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। এছাড়াও তিনি
পিবিআই পুলিশের সদর দপ্তরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়াও তিনি সুদান মিশনে ডেপুটি কমান্ডার ছিলেন। ভারত, ইন্দোনেশিয়া সহ দেশ বিদেশে প্রচুর সংখ্যক প্রশিক্ষন সম্পন্ন করেন। ২০১৬ সালের অক্টোবরের ২৫ তারিখ তিনি কুমিল্লা পিবিআই পুলিশে যোগদানের পর ২৫ অক্টোবর ২০১৭ ইং পর্যন্ত ১বছর সময়ে ২১৭টি টিসিআর মামলা এবং ১৩৫টি টিজিআর মামলা তদন্তকারী কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত সম্পন্ন করতে সক্ষম হন। কুমিল্লা দায়িত্ব পালনকালে তিনি বহুসংখ্যক চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, উল্লেখ যোগ্য সংখ্যক ধর্ষন মামলার ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতার, জঙ্গী বিরোধী কার্যক্রমে অংশগ্রহন, দ্রুততম সময়ের মধ্যে বস্তুনিষ্ঠ তদারকির মাধ্যমে অধিক সংখ্যক মামলা নিষ্পত্তি করতে বিশেষ ভূমিকা পালন করেন। কর্মের স্বীকৃতি স্বরুপ তিনি পর পর দুইবার আইজিপি ব্যাচ পুরুস্কার প্রাপ্ত হন।
উল্লেখ্য গত বুধবার ১১ এপ্রিল রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশের ডিআইজি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে রদবদল ও ১৯ জন পুলিশ সুপারকে বদলি ও পদায়ন করা হয়েছে।
ঢাকা ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার মো: আপেল মাহমুদ মুঠোফোনে সকলের নিকট দোয়া ও সহযোগীতা চেয়েছেন।