বশিরুল ইসলাম:

আজ সন্ধায় ১০ মার্চ শুক্রবার কুমিল্লা ধর্মসাগড় পারস্থ ঐতিহ্যবাহী জামতলায় আবেদা-নূর ওল্ড স্টুডেন্ট এসোসিয়েশনের মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনায় সভায় আনোসার প্রতিষ্ঠাতা ও উদ্যোক্ত ইঞ্জিনিয়ার আতাউর রহমান গণি’র সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক

সহ অন্যান্য সদস্যরা আনোসা’র আগামী দিনের পথ চলা, অগ্রগতি সহ নানা দিক নিয়ে আলোচনা করে। সংগঠনের সভাপতি মতবিনিময় সভায় আনোসা সম্পর্কে বলেন, যারা পিছনে থেকে সমালোচনা করেন তারা সামনে আসেন সমালোচনা করেন তাহলে আনোসার কোথাও কোন ভুল থাকলে আমরা সংশোধনের চেষ্টা করবো। আমরা অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সুতরাং এখানে সকলের স্থান সমান। আমরা ছোটদের ¯েœহ করতে হবে, বড়দের শ্রদ্ধা করতে হবে তাহলেই আমাদের মহত্ব এমনি এমনি প্রকাশ পাবে আমাদের নিজেদের সম্মান ও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে সংগঠনের লক্ষ উদ্দেশ্য ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করা হয়। তিনি আবেদা-নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রাক্তন শিক্ষা সচিব এরশাদুল হক স্যারকে স্মরণ করে বলেন তাকে আল্লাহ তায়ালা বেহেস্ত নসিব করুক । তিনি গল্লাই গ্রামে এই রকম একটি প্রতিষ্ঠান করেছেন যার জন্য ঐ গ্রামের অনেক গরীব সন্তান খুব সহজেই লেখাপড়া করে আজ অনেক সম্মানিত স্থানে পৌছেছে। আমরা তার জন্য আজীবন প্রাণ ভরে দোয়া করব। আগামী কিছুদিনের মধ্যে ঢাকায় ও এরকম আরো একটি প্রোগ্রামের আয়োজন করা হবে এবং সেখানে আমাদের সচিব স্যারের আপন ভাই আবুল কাশেম সাহেব উপস্থাপন থাকবেন আশা প্রকাশ করে তার বক্তব্য শেষ করেন।
No comments:
Post a Comment