দেবিদ্বারে ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় ভ্রাম্যমান আদালতে সাজা।

বশিরুল ইসলাম:
দৈনিক ডাক প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ৭ম শ্রেনীর ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় দেলোয়ার হোসেন দুলাল(৪৫) নামে একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে দেবিদ্বার উপজেলার ১২নং ভানী ইউনিয়নের ভরাট এলাকায়। সে ভরাট গ্রামের মৃত সিরাজ ডিলারের ছেলে। ৭ম শ্রেনীর ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় মেয়ের বাবা অভিযোগ করলে ঘটনাস্থলে গিয়ে দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সংবাদ সংগ্রহ করে তা পত্রিকায় প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে গত ২৫ মার্চ  দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উভয়ের বক্তব্য শুনে তাকে ১মাসের সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণ করে। 

No comments:

Post a Comment