কুমিল্লায় মাদক ও বাল্য বিবাহকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ গ্রহণ

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে লাল সবুজ উন্নয়ন সংঘ চান্দিনা শাখার আয়োজনে মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে ১,৩০০ শিক্ষার্থীর শপথ এবং আলোচনা সভা অনুষ্ঠান শনিবার বেলা ২টায়  অনুষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই কুমিল্লা জেলা প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আপেল মাহমুদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম জাকিরিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, অধ্যক্ষ আখতার হোসাইন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূইয়া, চান্দিনা উপজেলা শাখার সভাপতি রাসেল রানা, দেবিদ্বার শাখার সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও অর্থ সম্পাদক আরিফ প্রমুখ।
অনুষ্ঠানে ১৩০০ শিক্ষার্থী মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে লাল কার্ড দেখিয়ে শপথ নেন। তারা সকল প্রকার মাদককে না বলে বর্জন করার ঘোষনাও দেন।

No comments:

Post a Comment