নিজস্ব প্রতিবেদক:
মাছ চাষ সম্প্রসারণ, জেলেদের মাছ চাষে উদ্বুদ্ধকরণ, গত বছরের মাছ চাষের বিভিন্ন সমস্যা এবং সফলতা, সমস্যা সমাধানের নানা উপায়, মাছ চাষের জন্য পানির উপযুক্ত ব্যবহার, পানিতে কোন সমস্যা থাকলে তা সমাধানের উপায়, পানি পরীক্ষার নিয়মকানুন, সিআইজি সমিতির লাইসেন্স নবায়ন, সমিতির সদস্যদের সঞ্চয়দানে উদ্বুদ্ধকরণ এবং মাছ চাষের প্রদর্শণী নির্বাচন এবং প্রদর্শনী নির্বাচনের নানা দিক নিয়ে আজ (১৯ ফেব্রুয়ারী-২০১৮ ইং ) চান্দিনা উপজেলার ১৩টি ইউনিয়নের লিফদের নিয়ে উপজেলা মৎস্য
অফিসে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় নবাগত সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফারুক ময়েদুজ্জামান মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা রাধেশ্যাম বৈষ্ণব, সম্প্রসারণ মৎস্য কর্মকর্তা জয় বণিক, উপজেলার সকল লিফ, ক্ষেত্র সহকারী মো: মনির হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোরশেদুল আলম। অনুষ্ঠানে সভাপতি তার সমাপনি বক্তব্যের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করেন।
উল্লেখ্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক ময়েদুজ্জামান মুকুল ২৯তম বিসিএস এর মাধ্যমে ২০১১ ইং সালে হাতিয়া উপজেলা মৎস্য অফিসে যোগদান করে পরে মাদরীপুরের রাজৈর উপজেলায় দায়িত্ব পালন করেন। ২০১৭ ইং সালের জানুয়ারী মাসে মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হিসেবে পদন্নোতি পান। ২০১৮ইং সালের ফেব্রুয়ারী মাসে একই পদে চান্দিনা উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও খামার ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। সততা ও নিষ্ঠার দায়িত্ব সাথে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও একই সাথে খামার ব্যবস্থাপনার দায়িত্ব পালনে সদা সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করে আরো বলেন সকল লিফদের সহযোগীতায় এবং চান্দিনা উপজেলা মৎস্য চাষীদের নিয়ে সরকারের মৎস্য কাজে উন্নয়নের সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাবেন।





