বশিরুল ইসলাম:
চান্দিনা গল্লাই ইউনিয়নের ব্যাপারী বাড়ী থেকে ঘাটাদৌড়া পর্যন্ত যে সরকারি রাস্তা ও খাল রয়েছে সেই খালটি ভরাট করে দোকান ও বাড়ী নির্মাণের কারণে ঐ এলাকায় জলাবদ্ধতা সৃস্টি হয়েছে। ফলে কয়েক হাজার কৃষকের ফসলী জমি আলু, ভোট্টা সকল মৌসুমী সকল ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবী সরকারি যে খালটি রয়েছে সেই খালটির ব্রিজের নিচে ভরাট করে বাড়ী নির্মান ও খাল ভরাট করে খালের উপর মার্কেট ও বাড়ী নির্মাণ করায় এই এলাকায় ও পাশ^বর্তী বিলে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই খালটি উন্মুক্ত করে পানি চলাচল সচল করে দিলে এই ফসলী জমি গুলো নষ্টের হাত থেকে রেহাই পাবে।
কৃষক ফারুক মিয়া জানান, আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি এখানে একটি খাল ছিল এবং
এই রাস্তাটিও । এই রাস্তা দিয়ে আমরা সবসময় চলাচল করে আসছি। কিন্তু বছর কয়েক হয় এই খালটি ভরাট করে মার্কেট ও বাড়ী ঘর নির্মাণ করায় এই বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে বিলের সকল ফসল বিশেষ করে ভোট্টা ও আলু ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। তাই এই খালটি দখলদারদের উচ্ছেদ করে উন্মুক্ত করে দিলে এই বিলের জলাবদ্ধতা দূর করা সম্ভব। বৃষ্টির পানি জমে যাওয়াতে আলু খেতের আলু পানির নিচ থেকে কাদা মাটি থেকে হাতিয়ে হাতিয়ে আলু তুলতে হয়েছে। ভোট্টাক্ষেতের পানি জমে যাওয়ায় এই জমির ফসল ও নষ্ট হতে শুরু করেছে।
উক্ত খাল ও বিলের ব্যাপারে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খালে বাধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করা আইনত দন্ডনীয় অপরাধ। এই অপরাধে যারা জড়িত তাদের বিরুদ্ধে সরেজমিনে যাচাই করে খালটি পুনরুদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments:
Post a Comment