এডভোকেট হনুফা আক্তার রিক্তা ভোট চাইলেন সীমার পক্ষে

বশিরুল ইসলাম:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী’র সহধর্মীনি এডভোকেট হনুফা আক্তার রিক্তা কুমিল্লা সিটিকর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে নৌকা মার্কার জন্য ভোট চেয়ে টমছম ব্রিজ, শাকতলা, আশ্রাফপুর সহ কুসিক এর বিভি
ন্ন স্থানে গণসংযোগ করেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন এই মার্কা বঙ্গবন্ধু শেখ মুজিবের মার্কা, এই মার্কা শেখ হাসিনার মার্কা এই মার্কা আঞ্জুম সুলতানা সীমার মার্কা এই মার্কা মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের মার্কা। তাই এই মার্কায় ভোট দিলে কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন হবে তথা কুমিল্লা বাসীর উন্নয়ন হবে। সারাদেশ যেখানে দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন স্তম্ভিত হয়ে আছে। তাই সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য বঙ্গবন্ধুর মার্কা শেখ হাসিনার মার্কা সীমা আপার মার্কায় ভোট দিয়ে কুমিল্লাকে উন্নয়নের উচ্চ শিরায় নিয়ে যেতে সহযোগীতা করুন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ¦ ওমর ফারুক, কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ তরুন আওয়ামীলীগ নেতা   নূর উর রহমান মাহমুদ তানিম, সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment