বশিরুল ইসলাম:
গত ৭মার্চ সকাল ১১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশী চলাকালে দুই জেএমবি সদস্য সহ ৫টি গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গ্রেনেড গুলো এযাবতকালের সবচেয়ে শক্তিশালী গ্রেনেড বলে দাবী আইনশৃংখলা বাহিনীর।
গ্রেনেড গুলো এতো শক্তিশালী যে এই ২কেজি ওজনের গ্রেনেড দিয়ে বড় ধরনের নাশকতা করা সম্ভব। গ্রেনেড গুলো ঐ দিন বিকাল ৫টায় ঢাকা থেকে আসা বোম ডিসফিউজাল ইউনিট নিষ্ক্রিয় করে। নিষ্ক্রিয় করা গ্রেনেড গুলোতে শক্তিশালী রাসায়নিক দ্রব্য পাওয়া গিয়েছে। উল্লেখ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার কুটুম্বপুর খাদঘর এলাকায় গাড়ির গতি রোধে পুলিশের অভিযান চলাকালে হাইওয়ে পুলিশের উপর বোমা হামলার চেষ্টা করে। পরে বোমা ও ছুরিসহ জসিম (২২) ও হাসান (২৪) নামে জেএমবি’র দুই সদস্যকে আটক করে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনতা। মঙ্গলবার (৭ মার্চ) সকাল সোয়া ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর খাদঘর এলাকায় ২৪ রাউন্ড গুলি বর্ষণের পর ২০ মিনিটের মধ্যে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে জসিম নামে এক জেএমবি সদস্য গুলিবদ্ধ হয়।
গতকাল বুধবার ঘটনাস্থলে বোম ডিসফিউজ ইউনিটকে কাজ করতে দেখা গিয়েছে। সেই সময় উক্ত স্থানে উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান সহ উক্ত থানার অন্যান্য পুলিশ সদস্য।
No comments:
Post a Comment