২৮ মার্চ রাত ১২টা থেকে সকল প্রকার প্রচার প্রচারণা বন্ধ

বশিরুল ইসলাম:
 নির্বাচনী বিধিমালা ২০১০ এর ৭৪ বিধি অনুসারে ২৮ মার্চ  দিবাগত রাত ১২টা থেকে ভোট গ্রহনের পূর্ববর্তী ৩২ ঘন্টা এবং ভোট গ্রহনের পরবর্তী ৪৮ ঘন্টা ১এপ্রিল রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোন ব্যক্তি কোন জনসভা আহ্বান, অনুষ্ঠান বা উহাতে যোগদান ও মিছিল  সকল প্রকার প্রচার প্রচারণা বন্ধ । আজ ২৭মার্চ ২০১৭ তারিখ দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৩১ মার্চ সকাল ৬টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 
এছাড়াও ২৯ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ৩০ মার্চ দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত  কতিপয় নৌযান/ স্থলযানবাহন যেমন লঞ্চ, স্পীড বোট, বেবীটেক্সি, অটোরিক্সা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো চলাচলের উপর নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে । 



আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডলের সাথে একান্ত আলাপকালে তিনি জানান, আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে সব ধরনের কার্যকরী উদ্যোগ নেয়া হয়েছে । ইতোমধ্যে আচরণ বিধি লংঘনকারী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা অভিযোগ করা মাত্র ব্যবস্থা গ্রহন করছি। এই পর্যন্ত কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  আাগামী ৩০ মার্চ  কুমিল্লা সিটি কর্পোরেশনে ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২লাখ ৭হাজার ৫শ ৫৬জন। এই মোট ভোটারের মধ্যে ১লাখ২৫হাজার ৪শ ৪৭ জন পুরুষ ভোটার এবং ১লাখ ৫হাজার ১শ ১৯জন মহিলা ভোটার। সেখানে একজন রিটার্নিং অফিসার, ০৯জন সহকারি রিটার্নিং অফিসার । মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৩টি এবং সেখানে ভোট কক্ষ থাকছে ৬২৮টি এবং প্রিজাইডিং অফিসার থাকছে ১০৩জন সহকারী প্রিজাইডিং অফিসার থাকছে ৬২৮জন পোলিং অফিসার থাকছে ১২৫৬জন । তাছাড়াও বিপুল পরিমাল আইনশৃংখলা বাহিনী প্রয়োজনের চেয়ে অধিক মোতায়েন থাকবে। ইতোমধ্যে আমাদের সকল প্রকার আইনশংলাবাহিনীর তালিকা প্রস্তুত করা হয়েছে। যথা সময়ে আপনারা ও পেয়ে যাবেন। 

No comments:

Post a Comment