ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ বোমা সহ ২জেএমবি গ্রেফতার

বশিরুল ইসলাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার কুটুম্বপুর খাদঘর এলাকায় গাড়ির গতি রোধে পুলিশের অভিযান চলাকালে হাইওয়ে পুলিশের উপর বোমা হামলার চেষ্টা করে। পরে বোমা ও ছুরিসহ জসিম (২২) ও হাসান (২৪) নামে জেএমবি’র দুই সদস্যকে আটক করে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনতা। মঙ্গলবার (৭ মার্চ) সকাল সোয়া ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর খাদঘর এলাকায় ২৪ রাউন্ড গুলি বর্ষণের পর তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে জসিম নামে এক জেএমবি সদস্য গুলিবদ্ধ হয়। আটক জেএমবি সদস্য হাসান চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শান্তিরহাট গ্রামের মৃত মোহাম্মদ হোসাইন এর ছেলে এবং জেএমবি হাসান এর পরিচয় পাওয়া যায়নি।চান্দিনা থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা জানান, ‘হামলাকারীরা আল্লাহু আকবার বলেই পুলিশের উপর বোমা হামলা করে। তারা জেএমবি’র সদস্য বলে আমরা ধারনা করছি।’হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) মনিরুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় যানবাহনে অভিযান চলছিল। ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মোস্তফা কামাল এর নেতৃত্বে ওই অভিযান চলাকালিন সময়ে সকাল সোয়া ১১টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহণের একটি বাসের অধিক গতি চিহ্নিত হয়। পুলিশ গাড়িটি ধাওয়া করে আটক করার পর বাস থেকে নেমে আসা যাত্রীবেশী দুই জেএমবি সদস্য আল্লাহু আকবার ধ্বনি দিয়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে। ওই বোমা বিস্ফোরিত না হওয়ায় পুলিশ তাদেরকে ধাওয়া শুরু করলে তারা বোমা ছোড়া অবস্থায় দৌঁড়ে খাদঘর গ্রামের ভিতরে প্রবেশ করে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলিছুড়ে। প্রায় ২০ মিনিট প্রচেষ্টায় ২৪ রাউন্ড গুলি ছুড়ে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে আটক করে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় জসিমকে এবং হাসান নামে আরও এক জেএমবি সদস্যকে আটক করে স্থানীয় জনতা ও পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি বোমা ও ১টি ধারালো ছুরি  ১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবী জেএমবি সদস্য পানিতে একটি পিস্তল ছুড়ে মেরেছিল। কিন্তু সেটি পর অনেক খোজেও আর পাওয়া যায়নি। তবে সেই স্থান থেকে একটি মোবাইল উদ্ধার হয়েছে।  
হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোস্তফা কামাল জানান, আমরা গতি নিয়ন্ত্রণে গাড়িটি ধাওয়া করলেও বাসে থাকা জেএমবি সদস্যরা সন্দেহ করে আটকের বিষয়টি ভেবে আমাদের উপর হামলার চেষ্টা করে।গুলিবিদ্ধ জেএমবি সদস্য জসিমকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং  জেএমবি সদস্য হাসান পুলিশ হেফাজতে রয়েছে।এদিকে ঘটনার পরপর হাইওয়ে পুলিশ  সুপার রেজাউল করিম বিপিএম, জেলা পুলিশ সুপার শাহ্ মো. আবিদ হোসেন, পিবিআই অতি: পুলিশ সুপার আপেল মাহমুদ, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ, দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ, হাইওয়ে থানা দাউদকান্দির ইনচার্জ, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া, অফিসার ইন-চার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।




No comments:

Post a Comment