বশিরুল ইসলাম:
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম পিপিএমকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে বাংলাদেশ নির্বাচন কমিশন তাকে সদর দক্ষিণ থানা থেকে প্রত্যাহার করেছে। গত শনিবার ১৮মার্চ নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপি ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর এক অভিযোগের ভিত্তিতে এবং ওসি সাহেবের উক্ত অভিযোগের জবাবের পরিপ্রেক্ষিতে তাকে নির্বাচন কমিশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে একটি চিঠি কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক শাহ মো: আবিদ হোসেন এর কার্যালয়ে এসে পৌছেছে বলে নিশ্চিত করেছে তিনি।
উক্ত ঘটনায় কুমিল্লা জেলার সুযোগ্য জেলা পুলিশ সুপার শাহ মো: আবিদ হোসেনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অল্প কিছুক্ষন হয় আমি নির্বাচন কমিশন থেকে তাকে প্রত্যাহারের বিষয়ক এই ধরণের একটি চিঠি পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

No comments:
Post a Comment