গল্প শেষে ঘুমের দেশে ছোট্ট মনিদের গল্প

প্রতি রাতে ঘুমানোর আগে গল্প শোনে এই ছোট শিশুরা। নানা গল্প। বেশির ভাগই রূপকথা। নানা দেশের রূপকথা। গল্প শুনতে শুনতে এরা ঘুমিয়ে যায় হারিয়ে যায় স্বপ্নের দেশে। রাতে এই শিশুদের কে কে গল্প শোনান, জানতে চান ? তাঁরা সবাই দেশের সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্টজন। এটি দুরন্ত টিভির ছোটদের একটি অনুষ্ঠানের ভাবনা। অনুষ্ঠানের নাম ‘গল্প শেষে ঘুমের দেশে’। প্রচারিত হয় প্রতিদিন রাত নয় টায়।
‘গল্প শেষে ঘুমের দেশে’ অনুষ্ঠানটি নিয়ে প্রথম আলোকে বললেন সুষমা সরকার, ‘দারুণ ভাবনা! ছোটদের জন্য এমন ভাবনা নিয়ে আগে কোনো অনুষ্ঠান হয়নি। ছোটরা দেখছে। তারা উপভোগ করছে। এখানে আমার সঙ্গে আমার মেয়ে গল্প ও অভিনয় করছে।’
গল্প উত্তরায় সাউথ ব্রিজ স্কুলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। জানাল, অনুষ্ঠানটি করার পর স্কুলে অনেকের কাছেই সে খুব পরিচিত মুখ। অনেকেই তার সঙ্গে বন্ধুত্ব করতে এগিয়ে এসেছে। শিক্ষকদের অনেকেই তাকে চেনেন, জানেন। তার মানে অনুষ্ঠানটি অনেকেই দেখছে।
‘গল্প শেষে ঘুমের দেশে’ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সুষমা সরকার, সাজু খাদেম, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, রুনা খান, সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, ওয়াহিদা মল্লিক জলি, রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, খায়রুল আলম সবুজ, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

জিলা স্কুল ও ফয়জুন্নেছা স্কুলে ভর্তি চলছে।

বিস্তারিত:01919109927  কুমিল্লা জিলা স্কুল ও নবাব ফয়জুনেনছা স্কুলে ভর্তি ফরম পূরণ করা যাবে আগামীকাল ১নভেম্বর শুক্রবার থেকে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ভর্তি ফরম পূরণ ও নিয়মাবলী ওয়েব সাইট থেকে জানা যাবে। অথবা যোগাযোগ করতে পারেন। ঠিাকানা: পারফেক্ট কম্পিউটার, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল গেইট, কুচাইতলী, কুমিল্লা।

আইজিপি কাপ জাতীয় কাবাডি ২০১৭ উদ্বোধন।

বশিরুল ইসলাম:
আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (অনুর্ধŸ-২১) প্রতিযোগীতা-২০১৭ গতকাল (৩০ নভেম্বর) শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি ড. এসএম মনির উজ জামান বিপিএম পিপিএম। কুমিল্লা টাউনহল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগীতায় কুমিল্লা জেলার পুলিশ সুপা
অনুষ্ঠানে বক্তারা খেলাধূলার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, খেলা মানুষের মনের খোড়াক জোগায়। খেলা শরীরকে সুস্থ্য রাখে। খেলা সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখে। তাই খেলাধূলার প্রতি যুবকদেরকে উৎসাহ যোগানোই মূলত আইজিপি কাপ জাতীয় কাবাডি ২০১৭ খেলার মূল উদ্দেশ্য।

র মো: শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান তালুকদার, সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান ফারুক রোমেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সকল উপজেলার অফিসার ইনচার্জ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কাবাডি প্রেমিরা।

খাদক চাইনা সেবক চাই ......চান্দিনায় প্রতিবাদ সমাবেশে বক্তারা

পুলিশ, সাংবাদিক সহ ১৫জন আহত।

নিজস্ব প্রতিবেদক :
আমরা চান্দিনায় খাদক চাইনা সেবক চাই। আর সেই সেবক হতে পারে ডা. প্রাণ গোপাল স্যার। অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয়, তাঁর স্ত্রী ও ছেলে সকলে শুধু খাই খাই। তাদের আর কত দরকার। খেতে খেতে সব খেয়ে ফেলেছে। চান্দিনার মানুষ আজ অতিষ্ট। খাদক দেখতে চায় না চা
ন্দিনাবাসী।  গতকাল প্রতিবাদ র‌্যালি পরবর্তী প্রতিবাদ সমাবেশে এড. শাহজালাল মিঞা মিয়া শিপন  এসব কথা বলেন। গত ২৫ নভেম্বর চান্দিনা উপজেলার নবাবপুর এলাকায় উপজেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালিতে স্থানীয় এমপি অধ্যাপক আলী আশরাফের সমর্থক ও যুবলীগ নেতাদের হামলার প্রতিবাদে ডা. প্রাণ গোপাল দত্তের অনুসারীরা প্রতিবাদ মিছিলের আয়োজন করে। উক্ত মিছিলটি দুপুর আড়াইটায়  পালকি সিনেমা হল থেকে শুরু করে বাজার হয়ে থানার সামন দিয়ে উপজেলা গেইট পার হওয়ার সময় এমপি মহোদয়ের সমর্থকরা প্রতিবাদ মিছিলে হামলা চালায়।  হামলায় পুলিশের চান্দিনা থানার এসআই (নি:) স্বপন কুমার সরকার, সাংবাদিক রনবীর ঘোষ কিংকর সহ ৫জন আহত হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে মিছিলটি বাগুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে আগত সমর্থকবৃন্দ প্রায় আধা ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখে।  পরে মহাসড়কের পাশে  আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগের অংগ সংঘঠনের নেতৃবৃন্দ পরে একত্রিত হয়ে বক্তব্য রাখেন। 
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবাগত (ওসি) আলী মাহমুদ মুঠোফোনে জানান, চান্দিনা উপজেলা কার্যালয়ে এমপি মহোদয়ে আইনশৃংখলা সমন্বয় বিষয়ক সভা ছিল। উপজেলা গেইটের সামন দিয়ে ডা. প্রাণ গোপাল দত্ত স্যারের সমর্থকদের প্রতিবাদ মিছিল যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঐ ঘটনায় বড় ধরনের আঘাত কেউ পায়নি। ইট ও খোয়ার আঘাত পেয়েছে তবে হাসপাতালে ভর্তির কোন খবর পায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শুক্র ও শনিবার আয়কর রিটার্ন জমা দেয়া যাবে

বশিরুল ইসলাম:
আগামীকাল থেকে শুরু হচ্ছে আয়কর সপ্তাহ-২০১৭ শেষ হবে ৩০ নভেম্বর কর দিবস উদ্যাপনের মাধ্যমে। আগামীকাল শুক্রবার এবং পরদিন শনিবার বাংলাদেশের সকল কর অফিস খোলা থাকবে। অফিসে প্রতিদিনের মতই আয়কর রিটার্ন জমা দেয়া এবং কর সম্পর্কিত সকল সেবা পাওয়া যাবে। কর অঞ্চল-কুমিল্লা তার অধিক্ষেত্রাধীন ছয় জেলা-নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এবং কুমিল্লায় আয়কর সপ্তাহ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে। রিটার্ন পূরণে সহায়তা, অনলাইন রিটার্ন দাখিল, ইউজার আই,ডি ও পাসওয়ার্ড প্র
দান, ইটিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন এবং তৎক্ষণাৎ প্রাপ্তি স্বীকারপত্র প্রদান এর মধ্যে অন্যতম। সপ্তাহজুড়ে করদাতাদের জন্য বিভিন্ন ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে স্বল্প সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা যায়। কর অঞ্চল- কুমিল্লার সদর দপ্তর (প্রশাসন) বাপন চন্দ্র দাস জানান, করদাতাদের আগ্রহ এবং সময় বিবেচনায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেননা নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন দাখিলের ব্যর্থতায় বেতন-ভাতাদি  উত্তোলনে অসুবিধা হবে।

কুমিল্লা বুড়িচংয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে গুরুত্বর আহত ৭।

বশিরুল ইসলাম:
কুমিল্লা বুড়িচং উপজেলার ৭নং মোকাম ইউনিয়নেয় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের নারী ও শিশু সহ আহত হয়েছে প্রায় ৭জন। এদের মধ্যে স্মৃতি (১৩) ও সামির (৪) সহ ৩জন কুমেক হাসপাতালে ভর্তি।  গতকাল বুধবার রাত ৮টায় উপজেলার  মোকাম ইউনিয়নের পরিহল পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত স্মৃতি ৮ম শ্রেনী ছাত্রী, ৪ বছরের শিশু সামি এখনো স্কুলে যায়নি।  প্রতিপক্ষ মফিজের ভাড়াটিয়া সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে এবং ঘরে থাকা ৮/৯ ভরি স্বর্ণ ও ৮ লক্ষ টাকা ও ঘরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল লোট করে নিয়ে যায় বলে দাবী পরিবারের। উক্ত ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। রাত গভীর হওয়ায় ঘটনার সাথে সম্পৃক্ত লোকদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুমিল্লায় ১০০০পিস ইয়াবা সহ আটক ১

বশিরুল ইসলাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাগুর বাস স্ট্যান্ডে এক হাজার পিস ইয়াবা সহ পুলিশ একজনকে আটক করেছে। শ্যামলী পরিবহনের

একটি বাসের পেছনে সুকৌশলে রাখা ইয়াবা উদ্ধার করে চান্দিনা থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসের পেছন থেকে এগুলো উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহনকারী মো: জুবায়ের (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত জুবায়ের কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের শাহাপরীর দ্বীপ এলাকার ইউনুস মিয়ার ছেলে। কক্সবাজার টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে চান্দিনা বাস স্ট্যান্ডে আসলে গতকাল (১৮ নভেম্বর) রাতে  পুলিশ তাকে আটক করে।

                                                             চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশ সদস্য এসআই ডালিম ও সঙ্গীয় ফোর্স সহ তাদেরকে বাগুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ইয়াবা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিকে জেল হাজতে প্রেরনের প্রক্রিয়া চলছে।