অপহরনের ৪ দিনেও সন্ধান মিলেনি রবিউল

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা থেকে অপহরণ হওয়া রবিউল আউয়ালের (২৫) এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। অপহরণের পর  ৪ দিন পেরিয়ে গেলেও কোন তথ্য দিতে পারেনি পুলিশ। গত ২৬ নভেম্বর রাত ১২টায় পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় বলে জানায় স্বজনরা। উক্ত ঘটনায় সদর দক্ষিণ থানায়  ২৭ নভেম্বর একটি নিখোজ ডায়েরী করে রবিউল আউয়ালের স্ত্রী মোসা: খাদিজা আক্তার(২৪) ডায়েরী নং-১৮০০। রবিউল আউয়াল চান্দিনা থানার গল্লাই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বর্তমানে সে কুমিল্লা মহানগরীর ২য় মুরাদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। 

জানা যায়, রবিউল আউয়াল অনলাইন নিউজ পোর্টাল ডিএনএন-এ লেখা কপি পেস্ট ও লেখা সংশোধনের করে পোস্ট করতো মাসে ১২হাজার টাকা বেতনে। গত দুই বছর ধরে এই পেশায় নিয়োজিত রবিউল। অভাব অনটনের সংসারের অল্প শিক্ষিত ছেলেটি বেশি দূর লেখা পড়া করতে না পারলে ও সে লেখা কপি, পেষ্ট করার কাজে ছিল অভিজ্ঞ। বিভিন্ন নিউজ পোর্টালের সাইট থেকে লেখা কপি করে তা সংশোধন করে গুছিয়ে ডিএনএন সাইটে প্রকাশ করতো। যে সাইটে লেখা প্রকাশ করা হতো সেই সাইটের  কর্তৃপক্ষ তাকে মাসে বেতন দিতো। তবে ঐ দিন ২৬ নভেম্বর তার ইন্টারনেট সংসোগ বিচ্ছিন্ন থাকায় ডোজ ইন্টারনেটকে ফোন দিলে তারা আসে এবং তাকে সংযোগ দেওয়ার কথা বলে বাসা থেকে ফোন করে নিয়ে যায়। বাসা থেকে বের হওয়ার পর  তাকে একটি হাইয়েক্স গাড়ীতে রেখে তার তথ্য মতে বাসায় এসে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ নিয়ে যায়। পরিবারের সদস্যরা কান্নাকাটি করলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলে এবং গালমন্দ করে হুমকি দেওয়া হয় তাদেরকেও তুলে নিবে। পরের দিন সকালে বিষয়টি সদর দক্ষিন থানায় জানালে তারা একটি নিখোজ ডায়েরী করার পরামর্শ দেন এবং সেখানে একটি নিখোজ ডায়েরী করা হয়। 

রবিউলের স্ত্রী খাদিজা জানান, আমাদের ইন্টারনেট কানেকশান কে বা কাহারা কেটে দেয়। পরে ইন্টারনেট কানেকশনের জন্য ডোজ ইন্টারনেট কোম্পানীতে ফোন দিলে তারা লোক পাঠায়। তাদের লোক এসে আমার স্বামীকে ফোন করে এবং বলে তারা ইন্টারনেট কানেকশান দিতে এসেছে। আমার স্বামী নিচে গেলে তারা আমার স্বামীকে সেখান থেকে গাড়ীতে নিয়ে যায় এবং পরে আমার বাসায় এসে আমাদের ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার নিয়ে যায়। যাওয়ার সময় টাকা গুলো ফেরত দিয়েছে। 
রবিউলের মা ডলি জানান, আমার ছেলেকে পুলিশের পরিচয় দিয়ে নিয়ে গেছে চারদিন পেরিয়ে গেল কিন্তু তার কোন সন্ধান পাইনি। কুমিল্লা ডিবি অফিস, র‌্যাব অফিস সহ অনেক জায়গায় খুজেছি কিন্তু কেউ কিছু বলতে পারেনি। আমার ছেলে কি অবস্থায় আছে আমি জানিনা। আমার ছেলে কোন অন্যায় করে থাকলে তার বিচার হউক কিন্তু তাকে কোথায় নিয়ে গেল তা জানতে পারিনি। 

উক্ত ঘটনায় সদর দক্ষিন থানার রবিউল নিখোজ ডায়েরীর তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শ্যামল বড়–য়্ াজানান, আমাদের থানায় নিখোজ ডায়েরী হওয়ার পর থেকে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি । আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। 

সদর দক্ষিণ থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 


সিজারে দুই নবজাতকের মৃত্যু। হাসপাতালের মালিকসহ ডাক্তার পলাতক।

দুই প্রসুতি আশংকামুক্ত নয়। 
বশিরুল ইসলাম:
কুমিল্লায় একদিনে একই হাসপাতালে দুই প্রসূতিকে সিজার করতে গিয়ে দুই শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। জেলার চান্দিনা থানার বরকরই ইউনিয়নের দোল্লাই নবাবপুর বাজারের পশ্চিম পাশে হালিমা মার্কেটে অবস্থিত নাহার কলসাল্টেশন সেন্টার হাসপাতালে এই ঘটনা ঘটে। উত্তেজিত জনতা শিশু দুটি হত্যার অভিযোগে হাসপাতাল ভাংচুর করেছে। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঐ হাসপাতাল থেকে হাসপাতালের আয়াকে জিজ্ঞাসাবাদ করেছে। হাসপাতালের মালিকসহ ডাক্তার দ্রুুত পালিয়ে গিয়েছে। 

জানা যায়, ঐ ভুয়া ডাক্তারে প্রকৃত নাম রাশেদা আক্তার। কুমিল্লা টাওয়ার হাসপাতালের ডা: কামরুন নাহারের নাম ব্যবহার করে মূলত এই পেশায় কাজ করছে সে। ২০১৬ সালের মার্চ মাসেও ইলিয়টগঞ্জ এলাকা থেকে ভুয়া চিকিৎসার কারণে আটক হয়েছিল। আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা ও মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।  ২০১৭ সাল থেকে নবাবপুর বাজারে রোগী দেখে এবং সেখানে মহিলাদের সিজার করে আসছে। প্রকৃত পক্ষে রাশেদা আক্তার একজন আল্ট্রার উপর প্রশিক্ষন প্রাপ্ত। সে কুমিল্লা ঠাকুর পাড়া প্যারামেডিকেল থেকে চিকিৎসার উপর প্রশিক্ষন গ্রহন করেছেন। প্রশিক্ষনের পর থেকে সে প্রথমে নবাবপুর মেডিকেল সেন্টারে কাজ করতো।  গতকাল বৃহস্পতিবার   সাহিনা আক্তার ও লাকী আক্তার নামে দুই প্রসুতিকে সকাল ১১টা থেকে সিজার করতে গিয়ে ২টা পর্যন্ত সিজার করেন। সাহিনা আক্তার চান্দিনা থানার গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামের ওমর ফারুকের স্ত্রী। লাকী আক্তার নবাবপুর ইউনিয়নের ভাগুড়াপাড়া গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী। ২ নবজাতকের মৃত্যু
র পরেও দুই প্রসুতি এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

স্থানীয়দের অভিযোগ শহর থেকে দুরে মফস্বলের এসব প্রাইভেট হাসপাতাল গুলোতে ভুয়া ডাক্তার, নার্স আর টেকনিশিয়ানদের দিয়ে চালানো হয়। প্রশাসনের নজরদারির অভাবে এসব করছে প্রভাবশালী কিছু ব্যক্তি। এ হাসপাতালে পূর্বে ও এরকম অনেক ঘটনা ঘটেছে। ঘটনার পর বিভিন্ন নেতাদের ভয় দেখিয়ে এবং প্রভাশালীদের দাপুটে ম্যানেজ করে ফেলা হয় রোগী ও রোগীর স্বজনদের। জেলার বিভিন্ন উপজেলায় এরকম ভুয়া ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক প্রতিনিয়ত প্রতারণা করে আসছে সাধারণ জনগনের সাথে। 

উক্ত ঘটনায় চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ জানান, খবর পেয়ে আমি ও থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছি। পরিস্থিতি শান্ত রয়েছে। হাসপাতাল মালিক ও ডাক্তার পলাতক রয়েছে। আমরা হাসপাতালের আয়াকে জিজ্ঞাসাবাদ করেছি। থানায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। 

আপেল মাহমুদ ঢাকা ট্যুরিষ্ট পুলিশে এসপি হিসেবে যোগদান।

বশিরুল ইসলাম:

পিবিআই পুলিশের পুলিশ সুপার আপেল মাহমুদকে ঢাকা ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। এর পূর্বে তিনি পিবিআই পুলিশের কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। এছাড়াও তিনি

পিবিআই পুলিশের সদর দপ্তরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়াও তিনি সুদান মিশনে ডেপুটি কমান্ডার ছিলেন। ভারত, ইন্দোনেশিয়া সহ দেশ বিদেশে প্রচুর সংখ্যক প্রশিক্ষন সম্পন্ন করেন। ২০১৬ সালের অক্টোবরের ২৫ তারিখ তিনি কুমিল্লা পিবিআই পুলিশে যোগদানের পর  ২৫ অক্টোবর ২০১৭ ইং পর্যন্ত   ১বছর সময়ে  ২১৭টি টিসিআর মামলা এবং ১৩৫টি টিজিআর মামলা তদন্তকারী কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত সম্পন্ন করতে সক্ষম হন। কুমিল্লা দায়িত্ব পালনকালে তিনি বহুসংখ্যক চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন,  উল্লেখ যোগ্য সংখ্যক ধর্ষন মামলার ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতার, জঙ্গী বিরোধী কার্যক্রমে অংশগ্রহন, দ্রুততম সময়ের মধ্যে বস্তুনিষ্ঠ তদারকির মাধ্যমে অধিক সংখ্যক মামলা নিষ্পত্তি করতে বিশেষ ভূমিকা পালন করেন। কর্মের স্বীকৃতি স্বরুপ তিনি পর পর দুইবার আইজিপি ব্যাচ পুরুস্কার প্রাপ্ত হন। 
উল্লেখ্য গত বুধবার ১১ এপ্রিল  রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশের ডিআইজি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে রদবদল ও ১৯ জন পুলিশ সুপারকে বদলি ও পদায়ন  করা হয়েছে। 
ঢাকা ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার মো: আপেল মাহমুদ মুঠোফোনে সকলের নিকট দোয়া ও সহযোগীতা চেয়েছেন। 

সাংবাদিকতা সবচেয়ে সম্মানের পেশা

নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকতা সবচেয়ে সম্মানের পেশা। এই পেশায় যেমন মান আছে তেমন অভিমান ও আছে। এই পেশার মানুষ যেখানে যেতে পারে অন্য পেশার মানুষ সেখানে যেতে পারেনা। তাই এই সম্মানটুকু ধরে রাখতে হবে। আর সেই সম্মান ধরে রাখার জন্য সাংবাদিকদের জন্য কর্মশালা ও প্রশিক্ষন খুবই জরুরী। গতকাল কুমিল্লা নজরুল ইন্সটিটিউটে আয়োজিত ডিজিটাল যুগে সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় আগত বক্তারা এসব কথা বলেন। 
গতকাল সকাল ১১টায় উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন দৈনিক শিরোনাম পত্রিকার প্রকাশক ও সম্পাদক নীতিশ সাহা। কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আহ্বায়ক মাসুক আলতাফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সংগঠক এড. সহিদুল হক স্বপন,। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জন তথ্য কেন্দ্রের সম্বয়ক আরশাদ সিদ্দিকী ও ডেটাফুল এক্স ওয়াই জেড এর প্রকল্প প্রধান পলাশ দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনলাইন পত্রিকা রাইজিং বিডি ডট কম এর কুমিল্লা প্রতিনিধি মো: বেলাল হোসেন। 
২৭ বছর পূর্তিতে ১০ দিন ব্যাপি নাট্য উৎসবের শেষ দিনে নতুন ও পুরাতন সাংবাদিকদের নিয়ে এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে অধূনা থিয়েটার। ডিজিটাল যুগে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে। 

চান্দিনা উপজেলা মৎস্য অফিসারের সাথে লিফদের মাসিক সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক: 
মাছ চাষ সম্প্রসারণ, জেলেদের মাছ চাষে উদ্বুদ্ধকরণ, গত বছরের মাছ চাষের বিভিন্ন সমস্যা এবং সফলতা, সমস্যা সমাধানের নানা উপায়, মাছ চাষের জন্য পানির উপযুক্ত ব্যবহার, পানিতে কোন সমস্যা থাকলে তা সমাধানের উপায়, পানি পরীক্ষার নিয়মকানুন, সিআইজি সমিতির লাইসেন্স নবায়ন, সমিতির সদস্যদের সঞ্চয়দানে উদ্বুদ্ধকরণ এবং মাছ চাষের প্রদর্শণী নির্বাচন এবং প্রদর্শনী নির্বাচনের নানা দিক নিয়ে আজ (১৯ ফেব্রুয়ারী-২০১৮ ইং ) চান্দিনা উপজেলার ১৩টি ইউনিয়নের লিফদের নিয়ে উপজেলা মৎস্য
অফিসে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় নবাগত সিনিয়র উপজেলা মৎস্য অফিসার  ফারুক ময়েদুজ্জামান মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা রাধেশ্যাম বৈষ্ণব, সম্প্রসারণ মৎস্য কর্মকর্তা জয় বণিক, উপজেলার সকল লিফ, ক্ষেত্র সহকারী মো: মনির হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোরশেদুল আলম। অনুষ্ঠানে সভাপতি তার সমাপনি বক্তব্যের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করেন। 
উল্লেখ্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক ময়েদুজ্জামান মুকুল ২৯তম বিসিএস এর মাধ্যমে ২০১১ ইং সালে হাতিয়া উপজেলা মৎস্য অফিসে যোগদান করে পরে মাদরীপুরের রাজৈর উপজেলায় দায়িত্ব পালন করেন। ২০১৭ ইং সালের জানুয়ারী মাসে মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হিসেবে পদন্নোতি পান।  ২০১৮ইং সালের ফেব্রুয়ারী মাসে একই পদে চান্দিনা উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও খামার ব্যবস্থাপক হিসেবে  যোগদান করেন।  সততা ও নিষ্ঠার দায়িত্ব সাথে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও একই সাথে খামার ব্যবস্থাপনার দায়িত্ব পালনে সদা সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করে আরো বলেন সকল লিফদের সহযোগীতায় এবং চান্দিনা উপজেলা মৎস্য চাষীদের নিয়ে সরকারের মৎস্য কাজে উন্নয়নের সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাবেন। 

কামাল উদ্দিন চৌধুরীর ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত

সাবেক কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরীর ১৫তম মৃত্যু বার্ষিকী গতকাল পালিত হয়েছে। ২০০৩ সালের ১৩ ফেব্রুয়ারী কামাল উদ্দিন চৌধুরী তৎকালীণ কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান থাকাকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। দিবসটি উপলক্ষ্যে কুমিল্লায় কামাল চৌধুরী স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মরহুমের টমসমব্রীজস্থ কবরস্থানে কবর জিয়ারত,কবরে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।কবর জিয়ারতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মহিউদ্দিন। সকালে মরহুমের উত্তর চর্থাস্থ বাসভবনে কোরাণখানী ও বিকেলে সৈয়দবাড়ী জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক সংক্ষিপ্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন কামাল চৌধুরী স্মৃতি সংসদের আহবায়ক ডাঃ গোলাম মহিউদ্দিন দীপু ,সদস্য সচিব সাংবাদিক ওমর ফারুকী তাপস,মরহুমের আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ জাহাঙ্গীর আলম,কবি ফখরুল হুদা হেলাল,মরহুমের পুত্র নাসির উদ্দিন চৌধুরী রাসেল,সমাজ সেবক মোঃ আসিফ মাহমুদ বকুল,রাজনীতিবিদ মোঃ রফিকুল ইসলাম খান আরো অনেকে। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মহিউদ্দিন 

কুমিল্লার ভোক্তা আইনে অভিযোগ করে ২৫% পেলেন অভিযোগকারী

 বশিরুল ইসলাম:
গত ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ কুমিল্লায় ভোক্তা আইনে অভিযোগ করে দুইজন অভিযোগকারী জরিমানার ২৫% পেয়েছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানা যায়,  মো: আরিফ নামের একজন ভোক্তা কুমিল্লার কান্দিরপাড় এলাকার খন্দকার হক টাওয়ারে অবস্থিত একটি রেস্টুরেন্টে খেতে গেলে ১.৫ লিটার পানির দাম রাখা হয় ২৫ টাকার স্থলে ৩০টাকা। তিনি ভোক্তা আইনে অভিযোগ করলে তদন্তে আজ তার সত্যতা মেলে। ফলে অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় প্রশাসনিক ব্যবস্থায় ঐ রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে আর্থিক জরিমানা করেন আর অভিযোগকারী হিসেবে  আরিফ পান জরিমানার পঁচিশ শতাংশ। 
অন্যদিকে কুমিল্লার নাঙ্গলকোর্টে উপজেলার বাঙ্গড্ডা বাজার এলাকার  মো: রাশেদ নামের একজন ভোক্তা তার পরিবারসহ ঐ এলাকার একটি বিখ্যাত রেস্টুরেন্টে খেতে যান  তিনি দেখেন যেখানেও পানির দাম রাখা হচ্ছে ২৫ টাকার জায়গায় ৩০ টাকা । তিনি ভোক্তা আইনে অভিযোগের কথা বললে তারা তাকে অপমান করেন ও বলেন পারলে অভিযোগ করতে। রাশেদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওয়ের সাইটের নাগরিক কর্ণার থেকে অভিযোগ দায়ের করেন। ১৩ ফেব্রুয়ারি উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি করে ঘটনার সত্যতা মিললে অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় সেই রেস্টুরেন্টকে ১০,০০০/-(দশ হাজার টাকা) জরিমানা করে। অভিযোগ কারী হিসেবে রাশেদ পান ২,৫০০/-(দুই হাজার পাঁচশত টাকা)। এ বিষয়ে প্রতিক্রিয়ায় রাশেদ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এর কার্যক্রমকে স্বাগত জানান ও সরকারকে ধন্যবাদ দেন। 
এ বিষয়ে অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা মো: আছাদুল ইসলাম জানান,  ভোক্তা হিসেবে কোন পণ্য কিনে কেউ প্রতারিত হলে আমাদের কাছে বিনামূল্যে অভিযোগ করতে পারেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ও প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হলে অভিযোগকারী ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৭৬(৪) ধারা অনুসারে জরিমানার ২৫% পেয়ে থাকেন। তিনি সকলকে এ ব্যাপারে সচেতন হওয়ায় আহ্বান জানান। 



চান্দিনা মাধাইয়া ছাদিম উচ্চ বিদ্যালয়ে পাচ লক্ষ টাকায় নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক:
চান্দিনা মাধাইয়া ছাদিম উচ্চ বিদ্যালয়ে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে নি¤œমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগ বানিজ্যের অভিযোগ পাওয়া গিয়েছে। গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারী) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এই অভিযোগ পত্রটি জমা হয়। আগামী ১৪ ফ্রেব্রুয়ারী বুধবার উক্ত পদে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, মাধাইয়া ছাদিম উচ্চ বিদ্যালয়ে নি¤œমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর ঐ স্কুলে খন্ডকালীন দায়িত্ব পালনকারী শিক্ষিকা মোসা: নুরজাহান বেগমকে নি¤œমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষার প্রশ্ন, ভাইভা সহ যাবতীয় কার্য সম্পাদনের জন্য তার নিকট থেকে পাচ লক্ষ টাকা নেওয়ার তথ্য পাওয়া গিয়েছে। সেই প্রেক্ষিতে মো: বাতেন খান ও মো: রফিকুল ইসলাম নামে দুই ব্যক্তি বাদী হয়ে জেলা প্রশাসকের বরাবর একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয় সেখানে উক্ত পদের জন্য আবেদন করা অনেক শিক্ষার্থীকে প্রবেশ পত্র দেওয়া হচ্ছে না। পরীক্ষার প্রশ্ন সহ ভাইভাবোর্ডে পাশ করে দেওয়ার জন্য প্রার্থীর নিকট থেকে এই টাকা নেওয়া হয়েছে তাই পরীক্ষাটি স্থগিত করে পুনরায় জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে নতুনভাবে পরীক্ষার আয়োজন করার আবেদন করেন। 

চান্দিনায় সরকারি খাল ভরাট করে দখল

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারের দক্ষিণ পার্শ্বে মাধাইয়া-কাশিমপুর সংযোগ খাল স্থানীয় এক প্রভাবশালী মহল মাটি ভরাট করে দখলে নিয়েছে। খালটি ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে সংশ্লিষ্ট এলাকার পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। ফলে খালের পাশের ফসলি জমি গুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এখনই ব্যবস্থা নিতে জনপ্রতিনিধিসহ এলাকাবাসী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মাধাইয়া ইউনিয়নের মাধাইয়া-কাশিমপুর সংযোগ খালটি সরকারি খাস খতিয়ানভুক্ত। নোয়াপাড়া, সোনাপুর, দোতলা ও বড় কলাগাঁও এলাকার কৃষকদের ফসলি জমির পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। গত ২ ফেব্রুয়ারি রাতে নোয়াপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে স্থানীয় মাটি ব্যবসায়ী তাজুল ইসলাম ড্রেজার মেশিন দিয়ে মাটি এনে খালটি ভরাট করে। 
নাওতলা গ্রামের বাসিন্দা আবুল খায়ের জানান ,এই খালটি ভরাট করার ফলে বৃষ্টির পানি আটকে চাষীদের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
গত সোমবার (৫ ফেব্রুয়ারি) সরেজমিন ঘুরে দেখা যায়, মাধাইয়া ইউনিয়নের অধীনে সোনাপুর মৌজায় সরকারি ম্যাপে ৭০১নং দাগে একটি খাল রয়েছে যেটি মাটি দিয়ে ভরাট করে প্রায় ৪৫ ফুট  উচু করে পাশের জমির সাথে সংযোগ দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার এবং শনিবার রাতের অন্ধকারে মাটি ব্যবসায়ী তাজুল ইসলাম ও পাশ্ববর্তী জমির মালিক রবিউল্লাহ-লিলুসহ আরো কয়েকজন মিলে ড্রেজার মেশিন  দিয়ে মাটি এনে খালটি ভরাট করে।
জমির মালিক রবিউল্লাহ ও লিলু মিয়া জানান, আমরা জমি কিনেছি নোয়াপাড়া গ্রামের আব্দুল রশিদের ছেলে মো. তাজুল ইসলাম এর কাছ থেকে। তাজুল ইসলাম এখন আমাদের জমি ভরাট করে দিচ্ছে। আমাদের জমির অংশের সাথে সরকারি খালও ভরাট করে ফেলেছে কিনা, তা আমরা বলতে পারবো না। সরকারি খাল দখল করা অন্যায়। 
মাধাইয়া ভূমি অফিসের তহশিলদার (নায়েব) মো. দেলোয়ার হোসেন মুঠো ফোনে জানান, গত শুক্রবার রাতের অন্ধকারে খালটি ভরাট করেছে জানতে পেরে আমি ছুটে যাই খালের পাড়ে। গিয়ে দেখি খালটি ভরাট করা হয়েছে। সাথে সাথে তা আমি স্যারকে জানাই।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তুষার আহমেদ জানান, আমি ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। প্রভাবশালী একটি মহল খালটিকে ভরাট করে ফেলেছে। সব তথ্যাদি নিয়ে শীঘ্রই তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন এমপি বাহার

দেলোয়ার হোসেন জাকির:
কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নির্মাণাধীন বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। মঙ্গলবার সকালে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দদের নিয়ে রামঘাটস্থ কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নির্মানাধীন কার্যালয় পরিদর্শন করতে যান তিনি। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, দপ্তর সম্পাদক শিব প্রসাদ রায়, সহ-দপ্তর সম্পাদক দুলাল মাহমুদ। ৮তলা বিশিষ্ট মহানগর আওয়ামীলীগ কার্যালয়টি এখন আর স্বপ্নের নয় বাস্তব। এটি বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। গত মঙ্গলবার সকালে বহুতল ভবনটির পাইলিং শেষে বেইজমেন্টের ক্যাপ পাইল ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন তিনি। এসময় ভবনটির নির্মাণে দায়িত্বরত মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শিব প্রসাদ রায় এবং নিয়োজিত প্রকৌশলীদের দিক নির্দেশনা দেন তিনি।

২০১৭ সালের ২২ জুলাই সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে সভাপতি ও আরফানুল হক রিফাতকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। তারপর থেকেই মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের স্বপ্ন দেখেন এমপি বাহার। স্বল্প সময়ে তার বাস্তবায়ন ঘটিয়েছেন তিনি। তিন হাজার নয়শত  বর্গফুটের আওয়ামীলীগ কার্যালয়টি অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা সংযোজিত একটি বহুতল ভবন। যা আগামী এবং বর্তমান প্রজন্মের আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঠিক এবং আদর্শ কর্মী তৈরীতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। 

কুমেক হাসপাতালে চিকিৎসকদের অর্থায়নে চিকিৎসা সরঞ্জাম

বশিরুল ইসলাম:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের অর্থায়নে চিকিৎসা সরঞ্জাম ও মেশিন ক্রয় করা হয়েছে। অসহায় ও গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই মেশিন ও যন্ত্রপাতি আনা হয়েছে। তাছাড়া শিক্ষার্থীদের গবেষণা ও প্রশিক্ষনের কাজে এ যন্ত্রপাতি ব্যবহার করা যাবে। তবে এজন্য রোগীদের নিকট থেকে কোন প্রকার টাকা নেওয়া হবে না। হাসপাতালে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুবুল ইসলাম মজুমদারের উদ্যোগে উক্ত বিভাগের অন্যান্য ডাক্তারদের সহযোগীতায় প্রায় ২৫লক্ষ টাকার ড্রপলার ইকো, এনকে ফেলোগ্রাম, ইসিজি মেশিন, স্পাইরো মেট্রো, উন্নত মানের নেবুলাইজার মেশিন, কার্ডিয়াটক মনিটর ইউথ ডিফিবিলেটর সহ অন্যান্য যন্ত্রপাতি ক্রয় করেছে বলে নিশ্চিত করেছে একটি সূত্র।
সূত্র থেকে জানা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যন্ত্রপাতি ও সরঞ্জামের যথেষ্ট স্বপ্লতা রয়েছে। যার কারণে হাসপাতালে আসা অসহায় ও হতদরিদ্র রোগীরা টাকার অভাবে পরীক্ষা করতে পারেনা। তাই এই উদ্যোগের ফলে অসহায় ও গরীব রোগীদের অনেকটা কাজে আসবে এবং রোগীরা উপকৃত হবে। এই যন্ত্রপাতি গুলো দেখাশোনা ও নষ্ট হলে যেন মেরামত করা যায় সে জন্য ডাক্তারদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এব্যাপারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মহসিন উজ জামান চৌধুরী, উপাধাক্ষ অধ্যাপক ডা: জাহাঙ্গীর হোসেন ভুঞা, হাসপাতালের পরিচালক ডা: স্বপন কুমার অধিকারী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও এই মহতি উদ্যোগের উদ্যোক্ত অধ্যাপক মাহবুবুল ইসলাম মজুমদার, হাসপাতালের উপ পরিচালক, সহকারী পরিচালক কলেজের অন্যান্য শিক্ষক ও হাসপাতালের ডাক্তারগন।

নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে........ শেখ ফজলুল করিম সেলিম।

বশিরুল ইসলাম:
বাংলাদেশ আজ বিশে^ উন্নয়নের রোল মডেল। এদেশে অনির্বাচিত সরকারের অধীনে আর কখনো নির্বাচন হবেনা। সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে কখনো তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা আসবেনা। ভারতের ন্যায় বাংলাদেশে ও নির্বাচিত সরকারে অধিনেই নির্বাচিন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচালের চেষ্টা করা হলে অথবা ২০১৪ সালের মত অরাজকতা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। আজ বাংলাদেশে যেভাবে উন্নয়ন হচ্ছে সেই ধারাকে অব্যাহত রাখতে হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে শক্তিশালী করতে হলে আওয়ামীলীগ সরকারকে আবারো নির্বাচিত করতে হবে। গতকাল কুমিল্লা টাউনহল ময়দানে কুমিল্লা মহানগর আ’মীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় শেখ ফজলুল করিম সেলিম এসব কথা বলেন। এসময় কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা-৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার এমপি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  ডা. দীপু মনি এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল পথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাড. মুজিবুল হক এমপি.  বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো: আবদুস সবুর, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য এ্যাড. নজিবুল্লাহ হিরু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত । বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের, প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল আউয়াল সরকার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবুল বাশার, সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সুচী প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিরা আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক
তুলে ধরে বলেন, আওয়ামীলীগ সরকার তথা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে পরিণত হয়েছে। সাধারণ মানুষ আজ খেতে পায়, সকলের পায়ে স্যান্ডেল আছে। দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অভুত পূর্ব উন্নয়ন হয়েছে। আজ মেয়েরা সম্মানিত হয়েছে। সেনাবাহিনীতে মেয়েরা কাজ করছে। মেয়েরা স্পীকার হচ্ছে।  বাংলাদেশে আজ স্যাটেলাইট নির্মাণ হয়েছে। অপটিক্যাল ফাইভারের সাথে সংযুক্ত হয়েছে।   সেনাবাহিনী আজ সক্ষম, ত্রিমাত্রিক নৌবাহিনী তৈরি হয়েছে। পুলিশ বাহিনী, বিজিবি দেশের মানুষকে নিরাপত্তা দিতে সক্ষম। বিশে^ আজ বাংলাদেশ মাথা উচু করে কথা বলতে পারে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রূপ লাভ করেছে। আজ আটত্রিশ লক্ষ শিশু বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাচ্ছে। অনেক ক্ষেত্রে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। তাই আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন এক হয়ে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যের সাথে কাজ করলে জামাত শিবির বিএনপি’র কোন ষড়যন্ত্র এদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। তাই আগামী নির্বাচনে আওয়ামীলীগ তৃতীয়বারের মত নির্বাচিত হয়ে হ্যাট্রিক করবে ।

কুমিল্লায় দরিদ্র শিশুদের মধ্যে স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেতু বন্ধন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজেশপুরে মাদককে না বলুন এই শ্লোগান নিয়ে এলাকাবাসী মানব বন্ধন কর্মসূচী পালন ও দরিদ্র শিশুদের মধ্যে স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেতু বন্ধন নামে একটি সামাজিক সংগঠন। গত ২৮ শে জানুয়ারী রাজেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আমরা প্রবাসী রাজেশপুরের সন্তান সেতু বন্ধন সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬নং পূর্ব জোড়কারণ ইউ
নিয়নের চেয়ারম্যান মোঃ হারেজ মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও দর্পন সমাজ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মাহাবুব মোর্শেদ ও সিটিভি নিউজ২৪ অনলাইন সংবাদ মাধ্যমের সম্পাদক ওমর ফারুকী তাপস। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবদুল মালেক,ইউপি মেম্বার গোলাম মোরতুজা,সেতু বন্ধন সংগঠনের সভাপতি মোঃ নাসির উদ্দিন ও মোঃ জাফর। পরে শিশুদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

প্রাণ নাশের হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তকে প্রাণ নাশের হুমকি প্রদান এবং চ্যানেল নাইনের বার্তা প্রধান আমীনুর রশিদ ও সাভার প্রতিনিধি অপু খন্দকারের বিরুদ্ধে হয়রানি মুলক মিথ্যা মামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।
বৃহষ্পতিবার দুপুরে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন  ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কুমিল্লা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবীর রনি, বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস, দুপ্রকের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান, সাবেক বিএমএ’র সভাপতি ডা. ইকবাল আনোয়ার, এটিএন বাংলা ও এটিএন নিউজের খায়রুল আহসান মানিক, সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রীমা, বাংলাদেশ সংবাদ সংস্থার অশোক বড়–য়া, প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজিউল হক সোহাগ, দৈনিক আওয়ার টাইম পত্রিকার মাহবুবুল আলম বাবু, সীমান্ত সংবাদের সম্পাদক নজরুল ইসলাম দুলাল, ইনকিলাবের সাদিক হোসেন মামুন, আর টিভির গোলাম কিবরিয়া, বৈশাখী টিভির আনোয়ার হোসাইন, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, এনটিভির জালাল উদ্দিন, জিটিভির সেলিম রেজা মুন্সী, মাছরাঙা টিভির জাহাঙ্গীর আলম ইমরুল, সময় টিভির বাহার রায়হান, এশিয়ান টিভির দেলোয়র হোসাইন আকাইদ, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু, এসএটিভির আবু মুছা, দীপ্ত টিভির শাকিল মোল্লা, বাংলা টিভির আরিফুর রহমান মজুমদার, আর টিভির সোহরাব সুমন, আজকের কুমিল্লার আশিকুর রহমান আশিক, দৈনিক পূর্বাশার আলাউদ্দিন প্রমূখ।  
প্রতিবাদ সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন দেশ টিভি ও ভোরের কাগজের স্টাফ রিপোর্টার এম ফিরোজ মিয়া, মাইটিভি ও ভোরের কাগজের প্রতিনিধি সাইফ উদ্দিন রনী এবং চ্যানেল নাইন ও আমাদের অর্থনীতির প্রতিনিধি তারিকুল ইসলাম শিবলী।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ব। এ হিসাবে সংবাদপত্রের দায়িত্ব হচ্ছে সমাজের ভুলত্রুটি তুলে ধরা। এ দায়িত্ব পালন করতে গিয়ে কোন পত্রিকার সম্পাদক ও সাংবাদিককে হয়রানি করা উচিৎ নয়। সমাবেশে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।

সাংবাদিক সবচেয়ে খারাপ ......আবুল কাশেম হৃদয়

বশিরুল ইসলাম: 
সাংবাদিক সবচেয়ে খারাপ কারণ সে হাসপাতালে ভর্তি রোগী ভুল চিকিৎসায় মারা যাওয়ার পর তার খবর প্রকাশ করে। সাংবাদিক সবচেয়ে খারাপ কারণ অস্ত্রবাজ, লোট পাট করা এমপি মন্ত্রীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। সাংবাদিক সবচেয়ে খারাপ কেননা সে দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তাদের দুর্নীতির খবর প্রকাশ করে। যখন সন্ত্রাসীরা নির্যাতনমুলক নিপীড়ন মুলক কার্যক্রম চালায় তখন সাংবাদিক নির্যাতিত নিপীড়িত ব্যক্তিটির  পাশে গিয়ে দাড়ায়। আমরা সাংবাদিকরা আসলেই খুব খারাপ মানুষ, আমরা যখন দেখি সাধারন মানুষ দিনের পর দিন
বিচারালয়ে ঘুরে বেড়ায়, দিনের পর দিন তার পকেটের টাকা খরচ করে কিন্তু সুবিচার পায়না তখন  আমরা সাংবাদিকরা তার পাশে গিয়ে দাড়াই, কলম ধরি। আমরা সাংবাদিকরা আসলেই খারাপ মানুষ। আমাদের মত খারাপ মানুষ মনে হয় পৃথিবীতে আর নেই। কিন্তু একবার চিন্তা করে দেখেন যদি এই খারাপ মানুষ গুলো না থাকে এই সমাজের, এই দেশের ও রাস্ট্রের কি অবস্থা হবে? দুর্বৃত্তরা কিভাবে এই দেশটাকে লুটে নেবে, অস্ত্রবাজরা কিভাবে অস্ত্র নিয়ে ঘুরবে আর মানুষকে মারবে? দুর্নীতিবাজরা কিভাবে এ দেশটাকে দুর্নীতির স্বর্গ রাজ্যে পরিণত করবে? এই সাংবাদিকরা, এই সংবাদ মাধ্যম, এই সংবাদ পত্র,  এই মিডিয়া যদি না থাকে  তাহলে একবার চিন্তা করে দেখেন ,চোখ বন্ধ করে, কি করবে এই দুর্বত্তরা, কি করবে দুর্নীতিবাজরা,  কি করবে এই অস্ত্রবাজরা। আমরা আসলে খুব খারপ মানুষ কারণ আমরা সাধারণ মানুষের পাশে দাড়াই। যখন একজন সাধারণ মানুষের কোথাও গিয়ে দাড়ানোর জায়গা থাকেনা, যখন প্রশাসনে গিয়ে জায়গা পায়না, যখন বিচারালয়ে গিয়ে কোন বিচার পায়না, যখন পুলিশের কাছে গিয়ে কোন সুবিচার পায়না, যখন ডাক্তারের কাছে গিয়ে কোন চিকিৎসা পায়না তখন আমরা সাংবাদিকরা তার পাশে গিয়ে দাড়াই। আমরা আসলেই খুব খারাপ মানুষ কারণ যারা অবৈধ পথে সম্পদ আহরণ সম্পদের পাহাড় গড়ে তাদের বিরুদ্ধে লিখি। আমরা আসলেই খারাপ মানুষ কারণ আমরা নিপীড়িত নির্যাতিত সাধারণ মানুষের পাশে দাড়াই। তাই মুক্ত গনমাধ্যম বাংলাদেশে নিশ্চিত করতে হবে। এদেশের মানুষ মুক্ত গনমাধ্যমে বিশ্বাসী। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেটি প্রত্যাহার করতে হবে। গত ১৫ জানুয়ারী কুমিল্লা টাউনহল গেইটে দেশ বরেন্য বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও নিউজ ২৪ চ্যানেলের নির্বাহী কর্মকর্তা সাংবাদিক নঈম নিজাম সহ ভোরের কাগজ পত্রিকার সম্পাদকের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে আয়োজিত সমাবেশে কুমিল্লা কাগজ পত্রিকার সম্পাদক, কালের কন্ঠ ও চ্যানেল আই কুমিল্লা প্রতিনিধি মো: আবুল কাশেম হৃদয় এসব কথা বলেন।  এসময় কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য ২০১৪ সালের ৯ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের অবৈধ সম্পদের খবর প্রকাশের জেরে মানহানির মামলা করা হয়।   ঐ বছরে সংবাদ প্রকাশের চল্লিশ দিন পর  লালমনিরহাট জেলায় মামলা হয়।  লালমনিরহাটের ৪নং আমলী আদালতের বিচারক মো: আফাজ উদ্দিন ২ জানুয়ারী গ্রেফতারি পরোয়ানা জারি করে।  এরই প্রেক্ষিতে দেশ-বিদেশে সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।  

১০ দিনেও জ্ঞান ফিরেনি তৌফিকের

কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্র রাজনীতি

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা মেডিকেল কলেজের ২৩তম ব্যাচের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম আহত হওয়ার দশ দিন পার হলেও এখনো তার জ্ঞান ফিরেনি। শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রীতে আসলেও এন্টিবায়োটিক ব্যবহারের পর তা আবার ১০২ ডিগ্রীতে নেমে এসেছে। গত দুইদিন পূর্বে হাত পা নাড়া চাড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তৌফিক। তৌফিকের বাবা আবুল কালাম আজাদ আর মা খালেদা আক্তার বড় ভাই সবির আহমেদ ও সাইদুল ইসলাম এবং একমাত্র বোন হাবিবার চোখের জ্বলে ভাসছে দিনের পর দিন। তাদের কান্নায় ভারী হয়ে উঠছে আশে পাশের পরিবেশ। কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতিকে কেন্দ্র  করে কলেজের শেখ রাসেল ছাত্রাবাস ও বীর উত্তম শাহ আলম ছাত্রাবাসের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয় তৌফিক। আহত তৌফিক সিভিয়ার হেড ইনজুরীতে  ভোগছে। তার একটি অপটিক নার্ভ ড্যামেজ , ক্রিয়েটিনিন লেভেল হাই (কিডনী ঠিক ভাবে কাজ করছেনা) , নিউমোরাক্সের সাথে চেষ্ট ড্রেইন (ফুসফুসে বাতাস প্রবেশ করছে)।
সাধারণ ছাত্রদের প্রশ্ন গত এক বছরে ৪টি ঘটনা, ছাত্ররা এত বেপরোয়া কেন? কলেজের অধ্যক্ষ সেইদিন কুমিল্লা ছিলেন না সেটি কেউ না কেউ জানতো। ঘটনার সাথে সাথে অর্থাৎ রাত ১টায় হোস্টেল সুপার কে জানানো হলেও রাত আড়াইটায় ঘটনাস্থলে  আসে পুলিশ। যখন হোস্টেলে ঘটনা ঘটে তখন হোস্টেলের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা কোথায় ছিলেন? 
সূত্র থেকে জানা যায়, কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি বন্ধ থাকার পরেও কিছুদিন পর পর ছাত্রদের মধ্যে রাজনীতি নিয়ে সংঘাতের ঘটনা ঘটছে। কলেজে ছাত্র রাজনীতি পরিচালিত হচ্ছে ডা: পলাশ ও ডা:  হান্নানের নেতৃত্বে।  ডা: মো: আবদুল হান্নান ও ডা: হাবিবুর রহমান পলাশ কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক ছাত্র ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ্যানেথেসিওলজি ও ইএনটি বিভাগের চিকিৎসক। এরা দুই জনই স্বাচিপের কেন্দ্রীয় কমিটি ও কুমিল্লা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য। ডা: হান্নান এ্যানেসথেসিয়া এবং ডা: পলাশ ইএনটি বিভাগের ডাক্তার। ২০১৫ সালের ১৩ নভেম্বর অধ্যাপক ডা: ইকবাল আর্সনালকে সভাপতি ও অধ্যাপক ডা: এএম আজিজকে সাধারন সম্পাদক করে স্বাচিপের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। কমিটি গঠনের ১বছর পর অর্থাৎ ২০১৬ সালে ১৫১সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষনার পর স্বাচিপের কুমিল্লা শাখা ও মেডিকেল কলেজ রাজনীতিতে দ্বন্দ আর সংঘাতের সৃষ্টি হয়। এরই সূত্র ধরে ২০১৬ সালের ২০ অক্টোবর নতুন শিক্ষার্থী ভর্তির সময় কলেজের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ৫জন শিক্ষার্থী আহত হয়। ঐ সময় ১৭জন শিক্ষার্থীকে বহিস্কার করার পর উর্দ্ধতন কর্মকর্তাদের সুপারিশের কারণে সেই বহিস্কারাদেশ স্থগিত করা হয়। ফলে ছাত্র রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীরা আরো সাহস পেয়ে পরবর্তীতে আরো দ্বন্ধ সংঘাতের দিকে ঝাপিয়ে পড়ে। ২০১৭ সালের নভেম্বরের ১ তারিখ আবারো সংঘর্ষের ঘটনা ঘটলে পরের দিন কলেজে জরুরী সভায় ৮জনকে কলেজ ও হোস্টেল থেকে বিভিন্ন মেয়াদে বহিস্কার ও ৫জন ্ইন্টার্ণ চিকিৎসককে সতর্ক করা হয় । সেই বহিস্কারাদেশের সময় তৌফিকুল ইসলামের বক্তব্য নেওয়া হয়েছিল এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে কিছু ছাত্রের নাম আসায় বহিস্কার হওয়া কিছু শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাকে আক্রমন করে। সেই আক্রমনেই তৌফিক আজ এ্যাপোলো হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে। 


মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমপি’র ভাতিজার আক্রমনে আহত ২।

নিজস্ব প্রতিবেদক
:
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার বাইশগাও ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমপি’র ভাতিজা আমিরের আক্রমনে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ২জন। আহতদের মধ্যে একজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে এখনো চিকিৎসাধীন। উক্ত ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। 
আহত শাহ আলম প্রকাশ মানিকের মা ফিরোজা বেগম জানান, আমাদের পুকুরটি চারজন অংশীদারে মালিক। কিন্তু এককভাবে পুকুরের মাছ বিক্রি করে আন্দিরপাড় গ্রামের ইয়াহিয়াকারীর ছেলে মহসিন (৩৫) । এই ঘটনায় তার দেবর রফিকুল ইসলাম এলাকার মিহির মিয়ার চা দোকানে বসে মহসিনকে বিষয়টি জিজ্ঞেস করে। মহসিন কথার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রফিকের গায়ে গরম পানি মারে এবং সেখানে রফিক আহত হয়। স্থানীয়রা তাকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করার পর এলাকায় তার বাতিজা শাহ আলম ওরফে মানিক মিয়া স্থানীয়দের বিষয়টি অবহিত করে থানায় অভিযোগ করলে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি সমাধানের জন্য ১নং ওয়ার্ড মেম্বার বাবুল হোসেনকে দায়িত্ব দেয়। সংরক্ষিত মহিলা মেম্বার শামছুন্নাহার অর্থাৎ মহসিনের স্ত্রী বিষয়টি মানছেনা। পরে পুংগা গ্রামের প্রভাবশালী ও স্থানীয় এমপি’র ভাতিজা আমির হোসেন বিচার করার নামে মিথ্যা প্রলোভন দিয়ে  একই থানার শান্তির বাজার এলাকায় নিয়ে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করে। খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে তাকে দ্রুত চিকিৎসার জন্য চিতোষী বাজার হাসপাতালে নিয়ে যান।  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থার অবনতি দেখে তাকে সরকারি হাসপাতালে পাঠালে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। তার দাবী মহিলা মেম্বার এলাকায় পূর্বে এরকম নানা ঘটনা ঘটিয়েছে। মহিলা মেম্বারের এই রকম কুকীর্তির কারনে এলাকাবাসী অতিষ্ঠ। তাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য মো: তাজুল ইসলাম  এমপি মহোদয় ও প্রশাসনের নিকট তার আকুল আবেদন বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করলে এলাকাবাসী শান্তিতে বসবাস করতে পারবে। 
উক্ত ঘটনায় বাইশ গাও ইউনিয়নের  চেয়ারম্যান জানান, আমি প্রথম ঘটনাটি জেনেছি। পরের ঘটনাটি জানতে পারিনি। আমার কাছে অভিযোগ নিয়ে আসলে যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো। 


মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে.................................... তাহসিন বাহার সুচনা।

বশিরুল ইসলাম:
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে। মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। তাই কুমিল্লায় সকলকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে এক হয়ে কাজ করবে জাগ্রত মানবিকতা ও বারপাড়া সমাজকল্যাণ পরিষদ। মাদক আর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কখনো এক সাথে থাকতে পারেনা। মাদক ব্যক্তি থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের ক্ষতি সাধন করছে। মাদক সমাজের শান্তি শৃংখলা নষ্ট করছে। মাদকের কারণে আজ পিতা মাতা সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্ষতি গ্রস্ত হচ্ছে। গত ৪ জানুয়ারী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বারপাড়া সমাজকল্যাণ পরিষদের আয়োজনে চিত্রাংক ও সাধারণ জ্ঞান প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ০৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার এমপি’র সুযোগ্য কন্যা তাহসিন বাহার সুচনা এসব কথা বলেন। 
বিশেষ অতিথি ছিলেন ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মামুনুর রশিদ মামুন, কুমিল্লা মডেল কলেজের অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন, রোটারি ক্লাব অব কুমিল্লা সিটির সহ সভাপতি ডা. মো: রাসেল আহমেদ চৌধুরী, ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য জামিলা আক্তার লিপন,  কেটিসিসি-এ লি: এর পরিচালক  ও ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, সমাজ সেবক হাজী মো: আলী আশ্রাফ ও বীর মুক্তিযোদ্ধা মো: জয়নাল অবেদীন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: শাখাওয়াত হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি কাজী মাহাবুব আলম, প্রতিষ্ঠাতা মো: আবদুস সামাদ ও সমাজ সেবক মো: আবুল বাশার। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বারপাড়া সমাজকল্যাণ পরিষদ এলাকায় শিক্ষার উন্নয়নে যে ভূমিকা রেখে চলেছে তা প্রশংসনীয়। বর্তমানে যেখানে যুব সমাজ মাদকের ছোবলে আক্রান্ত সেখানে এই এলাকার ছাত্র সমাজ যে উ˜্যােগ নিয়েছে তা অন্যান্যদের জন্য অনুকরণীয়। বর্তমানে মাদকের যে বিস্তার তার অবসানে জাগ্রত মানবিকতা ও বাসকপ এক হয়ে কাজ করবে এবং বারপাড়া থেকেই কর্মসূচী শুরু হবে। সংগঠন ও এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে তিনি বারপাড়া সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা থাকার ঘোষণা দেন।  তাছলিমা লিপির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ইলিয়াছ আহমেদ। উল্লেখ্য বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ডিসেম্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শ্রেনী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত আট শতাধিক শিক্ষার্থী চিত্রাংকন ও সাধারণ জ্ঞান প্রতিয়োগীতায় অংশ গ্রহন করে। এদের মধ্য থেকে ৯০জন শিক্ষার্থীকে এ অনুষ্ঠানে ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।