কুমিল্লা থেকে অস্ত্র সহ দুই সন্ত্রাসী র‌্যাবের হাতে আটক।

বশিরুল ইসলাম: 
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কুচাইতলী পূর্বপাড়া থেকে মাহিন আহম্মেদ তুষার (২৮) ও মারুফুর রহমান (১৯) নামে দুই সন্ত্রাসীকে র‌্যাব ১১ গতকাল সকাল ৮.৩০টায় গ্রেফতার করে। এরা দীর্ঘদিন ধরে কুচাইতলী ও হাউজিং এস্টেট এলাকায়  বাসা ভাড়া নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। এরই প্রেক্ষিতে র‌্যাব ১১দীর্ঘদিন থেকে তাদেরকে নজরদারি করছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কুচাইতলী পূর্বপাড়া এলাকার মহরম আলী ওরফে বাবুলের বাসা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন  সদর দক্ষিন উপজেলার গোয়াল মথন গ্রামের মৃত উছমান গনির ছেলে মো: মাহিন আহম্মেদ তুষার ও অন্যজন একই উপজেলার চৌয়ারা গ্রামের সাদেকুর রহমানের ছেলে মারুফুর রহমান। র‌্যাব ১১ আটককৃত আসামীদের সাথে ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলবার ২টি এলজি, একটি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড কার্তজ সহ ইয়াবা সেবনের সরঞ্জাম ও তালা খোলার যন্ত্রপাতি। তাদের বিরুদ্ধে সদর দক্ষিন থানায় মামলা রয়েছে। 

চান্দিনায় চিরুনী অভিযানে আটক ৪।

বশিরুল ইসলাম: 
চান্দিনা থানার অফিসার ইনচার্জ মো: নাছির উদ্দিন মৃধা’র নির্দেশে সেকেন্ড অফিসার এসআই স্বপন কুমার সরকার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে চান্দিনা থানার বিভিন্ন স্থানে চিরুনী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনাকালে মাদকসেবনকারী ও মাদক বিক্রেতাদের ৪জনকে আটক করা হয়। আটককৃতরা হলো বেলাশ্বর গ্রামের মো: আলম মিয়ার ছেলে ওমর ফারুক (২০), বানিয়াচং গ্রামের সুরুজ মিয়ার ছেলে আব্দুর রব (৫৫), পানিপাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে বাপ্পী (২৮), একই গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল করিম (২৪)। আটক
কৃতদের কাছ থেকে চান্দিনা থানার বিভিন্ন স্থানে ইয়াবা ও মাদক সরবরাহকারীদের তথ্য সংগ্রহ করে তাদেরকে ও ধরার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে চান্দিনা থানা পুলিশ। 
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাছির উদ্দিন মৃধা জানান, চান্দিনা থানায় ইতোমধ্যে প্রচুর পরিমান মাদক সহ মাদকসেবী ও মাদক বিক্রেতাদের আটক করে জেল হাজতে প্রেরণ করেছি । বাকীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বিএনপি নয়, আওয়ামীলীগকে নিয়েই ভয় হচেছ....ওবায়দুল কাদের।


বশিরুল ইসলাম: 
‘আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে নিয়ে ভয়ের কোনও কারণ দেখিনা তবে আওয়ামীলীগকে নিয়ে ভয় হচ্ছে।  খেয়াল রাখতে হবে আওয়ামী লীগ নিজেই যেন পরাজয়ের কারণ না হয়।’ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার  বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। 
সেতুমন্ত্রী  আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সকলকে েঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। দেশের উন্নয়ন এবং অর্জনের বিষয়ে দেশের জনগণকে অবহিত করতে হবে।  ‘বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার দরকার নেই। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি। এই পার্টির আন্দোলন নেই। তারা আন্দোলনে ব্যর্থ এবং নির্বাচনেও ব্যর্থ। সবকিছুতে ব্যর্থ হয়ে এখন প্রেস ব্রিফিং আর মিথ্যাচারের পুরনো ভাঙা রেকর্ড বাজানো ছাড়া আর কোনও কাজ নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনের ডাক দেয়, কিš‘ হয় না। এই বছর না হয় ওই বছর। বিএনপির আন্দোলন কোন বছর হবে সঠিকভাবে তারা নিজেরাও জানে না।’
মন্ত্রী কুমিল্লা আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে বলেন, ‘এ সভায় শৃঙ্খলা দেখছি। তবে সত্য কথা ও বাস্তবতা হলো, দলের নেতারাই শৃঙ্খলা মানে না। শেখ হাসিনার সিদ্ধান্তকে অগ্রাহ্য করে। নৌকাকে অবমাননা করে। এমন নেতা এই মঞ্চেও আছে।’
প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একে এম এনামুল হক শামীম। বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেলমন্ত্রী মজিবুল হক মুজিব, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম, দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী আবদুস সবুর, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতসহ আরও অনেকে।

কুমিল্লা উন্নয়নে ৯৮৬ কোটি টাকা বরাদ্ধ

 নিজস্ব প্রতিবেদক:
বৃহত্তর কুমিল্লা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৯৮৬ কোটি টাকার বরাদ্দ দিচ্ছে বাংলাদেশ সরকার। গত  ১৩ সেপ্টেম্বর বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পসহ প্রায় পাঁচ হাজার ১৮১ কোটি টাকার দশ প্রকল্প অনুমোদন করা হয়। এছাড়াও সারা দেশে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৬৫ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ দিচ্ছে সরকার, যার তদারকির দায়িত্বে থাকছে সংসদ সদস্যদের উপর। ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় তারা ওই অর্থ নিজেদের পছন্দ অনুযায়ী মসজিদ, মন্দির, ইদগাহ, কবরস্থান, শ্মশান, গীর্জা, প্যাগোডা, গুরুদুয়ারা এবং খেলার মাঠ উন্নয়নে ব্যয় করতে পারবেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক সংবাদ সম্মেলনে বলেন, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। এজন্য সাংসদরা সরাসরি বরাদ্দ পাবেন না। তবে তাদের পছন্দ অনুযায়ী কাজ করতে হবে।” তিনি বলেন, এ প্রকল্পে সিটি করপোরেশন এলাকা বাদে প্রত্যেক উপজেলার জন্য এক কোটি টাকা করে দেশের ৪৯১টি উপজেলার জন্য ৪৯১ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে।
এছাড়া পূর্ত কাজের জন্য থোক বরাদ্দ হিসেবে ১০৯ কোটি টাকা রাখার কথা বলা হয়েছে প্রকল্প প্রস্তাবে। থোক বরাদ্দের অর্থ চাহিদা ও গুরুত্ব অনুযায়ী ব্যয় করা হবে। নির্বাচিত প্রতিটি প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ লাখ টাকার উন্নয়ন কাজ হবে। প্রকল্পের কাজ শেষ করা হবে ২০২০ সালের জুন মাসের মধ্যে। আওয়ামী লীগের ২০০৯-২০১৪ মেয়াদে ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্পে যার যার এলাকার রাস্তাঘাট, সেতু, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেয়েছিলেন সাংসদরা। ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে বরাদ্দের পরিমাণ বাড়িয়ে বিশ কোটি টাকা করে দ্বিতীয় পর্যায়ে আরও একটি প্রকল্প অনুমোদন দেয়। ওই প্রকল্প এখন বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে।

বুড়িচং ময়নামতিতে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু।

বশিরুল ইসলাম:
           
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেহুরা গ্রামে সৌদি প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী মোসা: শিমুল বেগমের রহস্যজনক মৃত্যু হয়েছে। হত্যা না আত্ম হত্যা এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনার পূর্বের দিন স্থানীয় দুধ ব্যবসায়ীর সাথে বাকবিতন্ডা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। 
                 স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামীর বাড়ীর লোকদের সাথে মোসা: শিমুল বেগমের সম্পর্ক ভাল ছিলনা। একারণে শিমুল বেগম আলাদা থাকতো এবং আলাদা ঘরে বসবাস করতো।  সাকিবুল ইসলাম শামিম (৭) ও  তাহসান সাব্বির (৩) নামে মৃতার দুই সন্তান রয়েছে। ঘটনার দিন রাতে ছোট সন্তান বাড়ীতে ছিল আর বড় সন্তান মামার বাড়ীতে ছিল। ধারণা করা হচ্ছে ছোট সন্তানকে জিজ্ঞাসাবাদে হয়তো ঘটনার রহস্য সম্পর্কে কোন তথ্য পাওয়া যেতে পারে। শিমুল বেগমের পরিবারের দাবী শ্বশুড় বাড়ীর লোকেরা তার সাথে ভাল ব্যবহার করতো না। ৫ বছর পূর্বে প্রথম সন্তান জন্মের পর হাবীবুর রহমানকে ভুল বুঝিয়ে ডিভোর্স দেওয়ার পরিবেশ সৃষ্টি করে তাকে ডিভোর্স দিয়েছিল পরবর্তীতে ভুল বুঝতে পেরে তাকে আবার সংসারে ফিরিয়ে নেয়।  
                       ছেলের মামা হাজী শামছু ব্যাপারী জানান,  গত ১২ সেপ্টেম্বর দুপুর ২টায় চিৎকারের আওয়াজ শুনে গিয়ে জানতে পারি হাবীবুর রহমানের স্ত্রী মারা গেছে। তবে কিভাবে মারা গেছে তা আমি জানিনা। আমি তাকে হাসপাতালে নেওয়ার সময় অটোরিক্সায় দেখেছি শায়িত অবস্থায় আছে।  আমার কাছে গত কোরবানী ঈদের সময় সে এক লক্ষ টাকা দিয়েছে আমার নিকট রাখার জন্য। আমি তার টাকা রেখেছি। তার স্বামীও আমার কাছে ফোন করে বলেছে রাখতে। কিন্তু কি কারণে মারা গেল তা বলতে পারছিনা। তবে পরে শুনেছি ঘটনার পূর্বের দিন এক শত ষাট টাকা নিয়ে আবুল কাশেম নামে দুধ ব্যবসায়ীর সাথে বাকবিতন্ডা হয়েছিল। 

                        উক্ত ঘটনায় বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ মো: মঞ্জুর কাদের ভূইয়া জানান, ঘটনাস্থল থেকে আমরা মৃত মোসা: শিমুল বেগমকে শায়িত অবস্থায় উদ্ধার করেছি। সেখানে স্থানীয়রা জানিয়েছে গলায় ফাঁস দিয়ে শিমুল বেগম আত্মহত্যা করেছে। তারপরেও ঘটনার আসল রহস্য জানতে মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা। 

কুমিল্লা থেকে অপহৃত দশম শ্রেণীর ছাত্রী নারায়ণগঞ্জ থেকে উদ্ধার।

কুমিল্লা পিবিআই পুলিশ কর্তৃক আটক ২ 
বশিরুল ইসলাম:
কুমিল্লা  পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)  নাঙ্গলকোট থেকে অপহৃত দশম শ্রেনীর ছাত্রীসহ অপহরণকারীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত ভিকটিম লিজা (১৬) নাঙ্গলকোট উপজেলার আলী আক্কাছের মেয়ে এবং অপহরণকারী মো: সাইফুল ইসলাম(২৫) মনোহরগঞ্জ উপজেলার নাথের
পেটুয়ার গজারিয়া এলাকার দুধ মিয়ার ছেলে।  তাদের দুই জনকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ইসলাম নগর এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টি (পিবিআই) কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ জানান, গত জুলাই মাসের ১৪ তারিখ কুমিল্লা নারী ও শিশু আদালতে ভিকটিমের মা অজিবা বেগম মামলা দায়ের করলে আদালত মামলাটি তদন্তকরা করার জন্য পিবিআইতে পাঠায় । আমাদের পুলিশ সদস্য ইন্সপেক্টর মোজাম্মেলকে মামলাটি তদন্তের দায়িত্ব দিলে তার সাথে ইন্সপেক্টর ইখতিয়ার উদ্দিন, এএসআই দ্বীন ইসলাম ও কনস্টেবল মাইনুল ইসলাম সহ ভিকটিমকে উদ্ধারের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটি অভিযান পরিচালনা করে। এরই প্রেক্ষিতে গতকাল ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে ভিকটিম সহ অপহরণকারীকে সুস্থ্য অবস্থায় আটক করতে সক্ষম হয়। অপহরণকারীকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

বশিরুল ইসলাম। 
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে। গত শুক্রবার হাসপাতালের পািরচালক ডা. স্বপন কুমার অধিকারীর নেতৃত্বে হাসপাতালের সকল স্টাফদের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। সূত্র থেকে জানা যায়, পরিচালক মহোদয়ের নির্দেশে প্রত্যেক মাসে এ অভিযান পরিচালিত হবে। এরই অংশ হিসেবে গত শুক্রবার এই অভিযান পরিচালিত হয়।  


কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬ সেপ্টেম্বর বুধবার পালিত হয়েছে। সকালে কুমিল্লা প্রেসক্লাবের অডিটরিয়ামে আলোচনা সভা, কেক কাটা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়। কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মো: মিজানুর রহমান আজাদ, কুমিল্লা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান, শুভেচ্ছা বক্তব্য রাখেন ৭১ টিভির কুমিল্লা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি এম.ফিরোজ মিয়া, কুমিল্লা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও একুশে টিভির কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনি ও কান্দিরপাড় পুলিশ ফাড়ির ইনচার্জ মো: নুরুল ইসলাম। সংগঠনের দপ্তর সম্পাদক এইচএম মহিউদ্দিনের সঞ্চালনায় অনেকের মধ্যে আরো উপস্থিত ছিলেন এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, সাপ্তাহিক কুমিল্লার কথা পত্রিকার প্রকাশক দেলোয়ার হোসেন জাকির, বৈশাখী টিভির কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন, সীমান্ত সংবাদের সম্পাদক নজরুল ইসলাম দুলাল, ফটো সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এনকে রিপন, সহ-সাধারণ সম্পাদক কাজী শামীম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান
আশিক, প্রচার সম্পাদক এমদাদুল হক সোহাগ, দৈনিক শিরোনাম পত্রিকার ফটো সাংবাদিক ও প্রকাশসনা সম্পাদক সালাউদ্দিন সুমন, সমাজকল্যাণ সম্পাদক রেজাউল করিম রাসেল, নির্বাহী সদস্য সৌরভ মাহমুদ হারুন, ডাক প্রতিদিন পত্রিকার বশিরুল ইসলাম, দৈনিক আমাদের কুমিল্লার মাসুদুল আলম মাসুদ, দৈনিক ময়নামতির জুয়েল খন্দকার, সাপ্তাহিক সীমান্ত সংবাদের নির্বাহী সম্পাদক জানে আলম দুলাল, সিটিভি নিউজের প্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মী চন্দন দাস, সিটিভি নিউজের সহকারী সম্পাদক ওমর শারিদ বিধান প্রমুখ।

গত আট দিনে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ।

বশিরুল ইসলাম:
গত আট দিনে সহিংসতার কারণে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলিমদের সংখ্যা প্রায় ৬০ হাজারে পৌঁছেছে বলে জাতিসংঘ জানিয়েছে। এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ শনিবার বলেছে, সেখানে কেবল একটি রোহিঙ্গা গ্রামেই সাতশো বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে তারা স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখতে পেয়েছে।
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার বা ইউএনএইচসিআর এর কর্মকর্তা ভিভিয়ান ট্যান বলেছেন, যে ভাবে লোক আসছে তাতে আর কয়েক দিনেই সীমান্তে যে শিবিরটি আছে তা পুরো ভরে যাবে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুটেরেস সেখানে একটি মানবিক দুর্যোগ তৈরি হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন।
সংস্থাগুলোর কর্মকর্তারা বলছেন, এখনো প্রতিদিনই হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। জাতিসংঘের সর্বশেষ হিসেবে শনিবার পর্যন্ত ৫৮ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।
যদিও বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি এবং কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, রোহিঙ্গারা যাতে বাংলাদেশে ঢুকতে না পারে, সেজন্য তারা সীমান্তে তৎপর রয়েছেন। কিন্তু গত দু'দিন ধরে সীমান্তে কিছুটা শিথিলতা দেখানো হচ্ছে বলে সূত্রগুলো অনানুষ্ঠানিকভাবে বলছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, একেবারে দুস্থ মহিলা এবং শিশুদের জন্য কিছু ক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করা হচ্ছে। সুত্র: বিবিসি ও ইনকিলাবের অনলাইন ডেস্ক।