বশিরুল ইসলাম:

কুমিল্লা জেলার বুড়িচং থানার চরানল গ্রামের মো: মহসিন আলীর বাড়ী থেকে বিপুল পরিমান গাজা, মিনি পিকআপ এবং মাদক বিক্রির নগদ তিন লক্ষ নিরানব্বই হাজার তিনশত টাকা সহ গাড়ীর ড্রাইভার সামসুদ্দিনকে আটক করে। মাদকবিক্রেতা মো: মহসিন আলী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে দাবী র্যাবের।
র্যাবের র্যাব-১১ জানায়, অদ্য ২৩ নভে¤¦র ২০১৬ তারিখ রাত ০২.৫০ ঘটিকার সময় র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৬৫ কেজি গাঁজা, ০১ টি টাটা মিনি পিকআপ এবং মাদক বিক্রির নগদ ৩,৯৯,৩০০/-(তিন লক্ষ নিরানব্বই হাজার তিনশত) টাকা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গোয়েন্দা সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন চরানল গ্রামস্থ জনৈক মোঃ মহসীন আলী এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ মহসীন আলম (৪৪), পিতাঃ মৃত মাইন উদ্দিন, সাং-চরানল, থানাঃ বরুড়া, জেলাঃ কুমিল্লা পালিয়ে যায় এবং উক্ত বাড়ীর উঠানে থাকা একটি টাটা মিনি পিকআপ, যাহার ড্রাইভার মোঃ শামসুদ্দিন (২৫), পিতাঃ মোঃ মানিক মিয়া, সাং-ইলিশা (লাটবাড়ী), থানা ও জেলাঃ ভোলা বর্তমানে সাং- চরানল (মোঃ মহসীন আলমের বাড়ী), থানাঃ বরুড়া, জেলাঃ কুমিল্লাকে আটক করলে সে জানায়, সে মোঃ মহসীন আলমের উক্ত গাড়ীর ড্রাইভার। তাকে জিজ্ঞাসাবাদে সে উক্ত গাড়ীর বডির গোপন পাটাতনের ভিতরে গাঁজা আছে বলে ¯¦ীকার করে এবং বের করে দেয়। উক্ত ধৃত আসামী আরো ¯¦ীকার করে উক্ত গাঁজা ও গাড়ীর প্রকৃত মালিক মোঃ মহসীন মিয়া। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সাথে নিয়ে মহসীন আলীর বসত ঘরে তল্লাশী চালিয়ে গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩,৯৯,৩০০/- (তিন লক্ষ নিরানব্বই হাজার তিন শত) টাকা উদ্ধার করা হয়। উক্ত উদ্ধারকৃত ৬৫ কেজি গাঁজার আনুমানিক মুল্য ৩,৯০,০০০/- (তিন লক্ষ নব্বই হাজার) টাকা। উক্ত ড্রাইভারকে জিজ্ঞাসাবাদে সে আরো জানায়, উক্ত পিকআপে গোপন পাটাতনের ভিতরে গাঁজা বহন করিয়া দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজা বিক্রয় করে আসছে। এ ব্যাপারে উক্ত ধৃত আসামী এবং পলাতক আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
No comments:
Post a Comment