ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস বার্তার মোড়ক উন্মোচন


বশিরুল ইসলাম: 
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের দ্বি-মাসিক সৃজনশীল পত্রিকা ক্যাম্পাস বার্তার নভেম্বর-ডিসেম্বর সংখ্যার মোড়ক উম্মোচন অনুষ্ঠান গতকাল কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  ক্যাম্পাস বার্তার সম্পাদক আলাউদ্দিন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ
অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মশিউর রহমান ভূঁঞা, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সম্পা ইয়াসমিন প্রমুখ। প্রধান অতিথির বক্তেব্য কলেজ অধ্যক্ষ বলেন- শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ও কলেজের সামগ্রিক বিষয়গুলো নিয়ে ক্যাম্পাস বার্তা যে ভূমিকা রাখছে তা ভিক্টোরিয়ার জন্য গৌরবজনক । তবে এটি যেন কারো লেজুরবৃত্তি না করে সে দিকটি লক্ষ্য রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আহবান জানান। বার্তা সম্পাদক তৈয়বুর রহমান সোহেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক আর. কে. নীরব। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের আহবায়ক কাজী সায়েম, সদস্য সচিব এম নাছিমুল ইসলাম হেলাল, ক্যাম্পাস বার্তার সহ-বার্তা সম্পাদক এম. বিল্লাল হোসেন, সাহিত্য সম্পাদক আসমা আক্তার সুবর্ণা। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে ক্যাম্পাস বার্তার নতুন সংখ্যার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ। এসময় এই সংখায় নির্বাচিত হওয়া সেরা তিনজন লেখককে পুরস্কার তুলে দেন কলেজ অধ্যক্ষ। পুরস্কার প্রাপ্তরা হলেন একাদশ শ্রেণির ছাত্রী জাইমা আক্তার জেমি, ইতিহাস দ্বিতীয় বর্ষের ছাত্রী ফারজানা নিশাত ও সমাজ কর্ম ১ম বর্ষের ছাত্র সাইফুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন, সহ-বার্তা সম্পাদক এম বিল্লাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মাহদি হাসান, সহ-সাংস্কৃতিক সম্পাদক আজিম উল্লাহ হানিফ, তাকলিমা আক্তার হৃদি, প্রচার সম্পাদক সাইফুদ্দিন, সহ-প্রচার সম্পাদক মহিউদ্দিন আকাশ, বিজ্ঞাপন ব্যবস্থাপক মাসুদ আলম, বিজ্ঞাপন সহকারী আবু রায়হান, সাহিত্য সম্পাদক আসমা আক্তার সুবর্ণা, সহ-সাহিত্য সম্পাদক ফারজানা নিশাত, সম্পাদনা সহযোগি ওসমান গনি, ইশরাত জাহান ইমা, সূচি, ফিরোজ খান, রাজু আহমেদ, সানজিদা মৌ, বরকত উল্লাহ, ওমর ফারুক ও তাহিতি চৌধুরী।

No comments:

Post a Comment