অতি: পুলিশ সুপার আপেল মাহমুদ কুমিল্লা পিবিআই জেলার প্রধান হিসেবে যোগদান।



পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কুমিল্লা জেলার প্রধান হিসেবে যোগদান করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ। গত ০৬ অক্টোবর রবিবার তিনি কুমিল্লা পিবিআই অফিস হাউজিং এস্টেটে যোগদান করেন। গত মঙ্গলবার ১০ নভেম্বর আমাদের প্রতিবেদক বশিরুল ইসলামের সাথে একান্ত আলাপচারিতায় জানা যায়, আপেল মাহ্মুদ ক্রমান্বয়ে ফেণী, ময়মনসিংহ ও নাটোর জেলার সার্কেল এএসপি ছিলেন। পরবর্তীতে নাটোর জেলার অতি: পুলিশ সুপারের হিসেবে দায়িত্বপালন করেন। সুদান মিশনে ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করেছেন। সর্বশেষ নরসিংদী জেলার পিবিআই জেলা প্রধান হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানে অনেক ভূয়সী প্রশাংসা অর্জন করেন। ইতোমধ্যে তিনি ভারত, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশে সেমিনারে অংশ গ্রহন করে মানব পাচারের উপর প্রশিক্ষণ গ্রহন করেন। নিজ বাড়ী কিশোরগঞ্জ জেলার ভৈরবে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তিনি। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ১ম শ্রেনীতে অনার্স সহ ¯œাতোকোত্তর ডিগ্রী অর্জন করে পুলিশ বিভাগে যোগদান করেন।

No comments:

Post a Comment