বশিরুল ইসলাম:
দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক আয়োজিত দেশের ৬৪টি জেলা নিয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৬তে কুমিল্লাা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রথমে নরসিংদী জেলা এবং ব্রাক্ষ্মণবাড়িয়া জেলাকে হারিয়ে ৩য় রাউন্ডে গত সিলেট বিভাগের চ্যাম্পিয়ন দল ময়ময়নসিংহ জেলাকে হারিয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে। বিতর্কের বিষয় ছিল তথ্য প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রাখতে পারে। বিষয়ের পক্ষে অবস্থান করে ভিক্টোরিয়া সরকারি কলেজ। বিতার্কিকরা হলেন- সাজিদা আফরোজা মিম- ১ম বক্তা, আফজাল হোসেন রিয়াজ- ২য় বক্তা, তাসফিয়া ইসলাম- দলনেতা। উক্ত বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলহাজ্ব শাহ্ মোঃ আলমগীর খাঁন- সাধারণ সম্পাদক- দুর্নীতি প্রতিরোধ কমিটি, কুমিল্লাা। বদরুল হুদা জেনু- সদস্য, দুর্নীতি প্রতিরোধ কমিটি, কুমিল্লা াকুমিল্লা াভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক প্রতিনিধি ছিলেন- মোঃমতিউর রহমান (সবুজ)- সভাপতি, ভিক্টোরিয় াকলেজ বিতর্ক পরিষদ, মেনটর ছিলেন তানজিল ইসলাম (হিমেল), সাধারণ সম্পাদক, ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ। বিতার্কিকদের সার্বিক সহযোগিতায় ভিক্টোরিয়া কলেজি বতর্ক পরিষদ (ভিসিডিএস)।
No comments:
Post a Comment