বশিরুল ইসলাম:
ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সকলকে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও অলিগলিতে কাজ করতে হবে। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন সহজ ও বাস্তবায়িত হবে।
গতকাল কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত কনফারেন্স রোমে জেলা আইনশৃংখলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। উক্ত সভায় জেলার নানা রকম আইনশৃংখলা বিষয়ক সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। সভায় অপরাধ চিত্র অপরাধ নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার হয়। উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ করা হয়। জেলা সদর সহ সকল উপজেলায় এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ডাকাতিসহ যে কোন অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলকে আশ^স্ত করেন। । এছাড়া ও গতমাসে আইনশৃংখলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, মোবাইল কোর্ট , সীমান্তবর্তী ইউনিয়ন সমূহে মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী সভা, মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান, সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের হেড লাইট কালকরণ সহ নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং সমাধানের জন্য দায়িত্বপ্রাপ্ত দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়।
গতকাল রবিবার (১৩ নভেম্বর) জেলা আইনশৃংখলা কমিটির সভায় কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় ও নির্দেশনা সহ প্রতিবেদন প্রকাশ করা হয়। সিদ্ধান্ত সমূহ হলো- লাকসাম বাইপাস এলাকায় এবং মুদাফফরগঞ্জ বাজারে ট্রাফিক পুলিশ মোতায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, টমছমব্রীজ এলাকায় যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও কুমিল্লা বিশ^বিদ্যালয়ের প্রাইভেট ছাত্রাবাসগুলোতে এবং হাউজিং এস্টেট এলাকার সন্দেহভাজন বাসা গুলোতে গোয়েন্দা নজরদারী ব্যবস্থা করা, বিভিন্ন বালিকা বিদ্যালয়ের সামনে বখাটে ছেলেদের দ্বারা বালিকাদের প্রতি ইভটিজিং প্রতিরোধে ব্যবস্থা গ্রহন, মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চলাচল প্রতিরোধে ব্যবস্থা গ্রহন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শংখলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা, ট্রেনের মাধ্যমে মাদক পাচার প্রতিরোধে রেলওয়ে স্টেশন ও ট্রেনে মোবাইল কোর্ট পরিচালনা, কুমিল্লা মহানগর এলাকায় বিভিন্ন মার্কেট, বাজার, শপিং মলের সামনে যানবাহন রেখে রাস্তায় যানজট সৃষ্টি প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কর্তক ব্যবস্থা গ্রহন, মাদরাসা গুলোকে ছাত্র-ছাত্রী সমাবেশ এবং জাতীয় পতাকা উত্তোলনের জন্য নির্দেশনা প্রদান, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, সিএনজি, অটোরিক্সা, ইজিবাইক, লেগুনা সহ সকল অবৈধ হালকা যানবাহন চলাচল প্রতিরোধে আইনের সংশোধনের বিষয়ে কুমিল্লা জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভায় আলোচনাক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।
গত সেপ্টেম্বর কুমিল্লায় ৬০৮টি অপরাধ সংগটিত হয়। গত অক্টোবরে ৫৭৩টি অপরাধ সংঘটিত হয় তার মধ্যে কুমিল্লা কোতয়ালী থানায় ১০৯টি,সদর দক্ষিন থানায় ৫৮টি, চৌদ্দগ্রাম থানায় ৪৩টি, নাঙ্গলকোট থানায় ১৮টি, লাকসাম থানায় ১৮টি, মনোহরগঞ্জ থানায় ১৯টি, বুড়িচং থানায় ৩২টি, ব্রাহ্মনপাড়া থানায় ২২টি, বরুড়া থানায় ২১টি, চান্দিনা থানায় ৪৫টি, দাউদকান্দি থানায় ৪৯টি, তিতাস থানায় ২৫টি, মেঘনা থানায় ১৪টি, হোমনা থানায় ১৫টি, মুরাদনগর থানায় ২৭টি, দেবিদ্বার থানায়৩৯টি, বাঙ্গরা থানায় ১৯টি অপরাধ সংঘটিত হয়। গত সেপ্টেম্বর মাসে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় ৩টি বিদেশী রিভলবার, ৬টি পিস্তল একটি দেশী ৫টি বিদেশী, ২টি পাইপগান ৩টি এলজি, ৩২টি গুলি, ৮টি কার্তুজ ও ২টি খোসা মোট ৬৮টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। গত অক্টোবর মাসে ১টি বিদেশী রিভলবার, ৫টি বিদেশী পিস্তল, ১টি পাইপগান, ৪টি এলজি, ১৫ রাউন্ড গুলি ও ১৬টি কার্তুজ মোট ৪৪টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। গত অক্টোব মাসে ভেজাল খাদ্যে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট অভিযান হয় ২৩টি মামলা করা হয় ৪১টি জরিমানা করা ১লক্ষ ২৫ হাজার টাকা ৪২জনকে অর্থ দন্ড করা হয়। বিদ্যুৎ আইনে অভিযান করা ৩টি , মামলা হয় ৩টি, ৩জনকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়। শিল্প কারখানা ও গার্মেন্টস ফ্যাক্টুরীতে অভিযান পরিচালনা করা হয় ৫টি, মামলা হয় ৭টি, অর্থদন্ড করা হয় ৬জনকে ১লক্ষ ৪৩হাজার টাকা। ইভটিজিংয়ের কারণে ৪টি অভিযানে ৫টি মামলায় ১জনকে ১০হাজার টাকা জরিমানা ও ৪ জনকে কারাদন্ড দেওয়া হয়। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসের অপরাধ চিত্র পর্যালোচনা করলে দেখা যায় আগষ্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে অপরাধ হ্রাস পেয়েছে। আগষ্ট, ২০১৬মাসে বিভিন্ন অপরাধের জন্য ৬৪৯টি এবং সেপ্টেম্বর/২০১৬মাসে ৫৩৫টি মামলা রুজু হয়েছে। সেপ্টেম্বর ২০১৬ মাসে দস্যুতা, খুন, নারী ও শিশু নির্যাতন, সিদেল চুরি ও অন্যান্য চুরি আইনে মামলা দায়ের বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য অপরাধ হ্রাস পেয়েছে। অপরাধ প্রবণতা হ্রাস করার কার্যকরী উদ্যোগ গ্রহন এবং মামলা ও গুরুতর অপরাধের সংখ্যা হ্রাসকরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়। জেলা আইনশৃংখলা কমিটির সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম, জেলা পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন, হাইওয়ে পুলিশ সুপার মো: রেজাউল করিম বিপিএম, মো: জাহাঙ্গীর আলম রতন, সিনিয়র সাংবাদিক ও সিনিয়র সহ সভাপতি কুমিল্লা প্রেসক্লাব । হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সভাপতি নির্মল পাল, বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা নির্বাহী অফিসারগন, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

No comments:
Post a Comment