ফুটপাত দখল করে দোকান ও ভবন নির্মানের অভিযোগ
বশিরুল ইসলাম:
দখল হয়ে যাচ্ছে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ টমছমব্রিজ কোটবাড়ী বিশ^রোড হয়ে কালীরবাজার রাস্তার আশে পাশের ফুটপাত । রাস্তার ও রাস্তার পাশের ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট, কাঁচা বাজার সহ বহুতল ভবন নির্মাণের প্রতিযোগীতায় নেমেছে একটি চক্র। চাঁদা আদায়ের জন্য রাস্তার উপর বসানো হচ্ছে অটো স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ড। চাঁদা আদায়ের অভিযোগ প্রতিনিয়ত কিন্তু কে বা কারা নিচ্ছে তার হদিস পাওয়া যাচ্ছেনা। অভিযোগ রয়েছে স্থানীয় বখাটে ও প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় পরিচালিত হয় এই স্ট্যান্ড গুলো। বাখরাবাদ থেকে টমছম ব্রিজ হয়ে কোটবাড়ী বিশ^রোড যেতে দেখা যায় রাস্তার দুপাশে রয়েছে অবৈধ পাকা-আধাপাকা দোকান পাট আর বহুতল ভবন। টমছম ব্রিজ মোড়ের পশ্চিম পাশেই রয়েছে রাস্তার উপর কাঁচা বাজার ও ফল দোকান। শহর থেকে কালীর বাজার পর্যন্ত এই সড়কটির দুপাশে অবৈধ দোকান পাট আর স্থাপনার কারণে ফুটপাত চোখে পড়েনা। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। রাস্তা দিয়ে চলাচল করার কারণে ঘটছে দুর্ঘটনা ও লাগছে যানজট; জনদুর্ভোগ চরমে।
দৌলতপুরের দুলাল নামে এক ব্যক্তি জানান, টমছম বিজ্র থেকে কোডবাড়ী বিশ^রোড যেতে টমছম ব্রিজ এলাকায় ফুটপাত ও রাস্তার উপর নির্মাণ করা হয়েছে কাঁচা বাজার ও বহুতল ভবন। এই বাজার ও বহুতল ভবন নির্মাণের কারণে রাস্তা সংকোচিত হয়ে যাওয়ায় গাড়ী চলাচলে বিঘœ ঘটছে। কাঁচাবাজারের কারণে প্রায় সময় লেগে থাকে যানজট। এই রাস্তা দিয়ে ভাল কোন পোশাক পড়ে চলাফেরা করা যায়না কারণ মাছের বাজারের ময়লা আবর্জনার পানি গোস্ত দোকানের রক্ত ও শাক শব্জির ময়লা পানি গায়ে পড়ে পোশাক নষ্ট হচ্ছে।
রাস্তা ঘুরে ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই দখলে উঠে পড়ে লেগেছে। কুমিল্লা মহানগরীর কয়েকটি সড়ক দিয়ে মানুষ ও যান চলাচল বেশি হয়ে থাকে। তার মধ্যে টমছম ব্রিজ ও বাখরাবাদ থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চলাচলের রাস্তাটি সবচেয়ে বেশি জন গুরুত্বপূর্ণ। অথচ এই সড়কটি দীর্ঘদিন মেরামত না হওয়ার কারণে একদিকে যেমন রোগীদের চলাচলে কষ্ট হচ্ছে অন্যদিকে ফুটপাতে অবৈধ দোকান পাট ও স্থাপনার কারণে যানযট আরো তীব্র আকার ধারণ করছে। ফলে অফিস ও স্কুলগামী শিক্ষার্থীদের অনেক সময় নষ্ট হচ্ছে । মুমুর্ষ রোগীদের ক্ষেত্রে অনেকেই রাস্তায় জীবন দিতে হচ্ছে, ডেলিভারী রোগীদের অনেকে সময় রাস্তায় ডেলিভারী হয়। এই বিষয়ে অনেকবার স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে খবর প্রকাশ হওয়ার পরে ও প্রশাসনের দৃষ্টি গোচর হয়নি।
মমিন নামে এক পথচারী জানান, টমছম ব্রিজ হতে বাখরাবাদ সড়কটিতে যখন চলাচল করি তখন দেখা যায় রাস্তার উপরে দোকানপাট আর অবৈধ স্থাপনা। এগুলোর কারণে মানুষ অনেকটা বাধ্য হয়েই রাস্তা দিয়ে হাটা চলাচল করে বিশেষ করে হাসপাতালের সামনে প্রায় সময় লেগে থাকে যানজট। যানজট লেগে থাকার কারণে মুমুর্ষ রোগীরা হাসপাতালের গেইটে অনেক সময় ব্যয় করতে হয়।
No comments:
Post a Comment