চ্যানেল টোয়েন্টিফোরে বিভিন্ন পদে নিয়োগ

চ্যানেল টোয়েন্টিফোরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জুনিয়র ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও টেকনিশিয়ান সুপারভাইজার পদে এ নিয়োগ দেওয়া হবে। জুনিয়র ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার: তড়িৎ ও বিদ্যুৎ প্রকৌশলে ন্যূনতম ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি যেকোনো শিফটে কাজ করতে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া প্রার্থীকে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে। টেকনিশিয়ান সুপারভাইজার: পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে তড়িৎ ও বিদ্যুৎ প্রকৌশলে ন্যূনতম ডিপ্লোমা পাস হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা টেকনিশিয়ান: তড়িৎ ও বিদ্যুৎ প্রকৌশলে ‘ভোকেশনাল ট্রেড কোর্সে’ পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বিডিজবস ডটকমের মাধ্যমে ২০ নভেম্বর, ২০১৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
থাকতে হবে। প্রার্থীকে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে হবে।

সূত্র : বিডিজবস ডটকম 

No comments:

Post a Comment