ডাক্তারী পরীক্ষায় কমিশন না খেলে


৪০শতাংশ ব্যয় কম হবে রোগীর ....ডা. প্রাণ গোপাল দত্ন
লাইন ডেস্স্কে: 

দেশের স্বনামধন্য চিকিৎসক ও কুমিল্লা জেলার চান্দিনার সন্তান অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত বলেছেন, চিকিৎসকরা যদি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন না নেয় তাহলে রোগীদের চিকিৎসা ব্যয়ের ৪০শতাংশ কমে আসবে। তিনি গত শনিবার ৫নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে এক সেমিনারে বলেন, কমিশন বিজনেসের জন্য চিকিৎসকদের সম্মানহানী ঘটছে। চিকিৎসকদের উচিত হবে কমিশন গ্রহণের মতো ‘ম্যালপ্র্যাকটিস’ থেকে বেরিয়ে আসা। তাহলে চিকিৎসকরা হারানো সম্মান পুনরায় ফিরে পাবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এ ভিসি বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বলেন, পৃথিবীর সব দেশেই চিকিৎসকদের সর্বোচ্চ সম্মানের আসনে বসানো হয়। কিন্তু রাজনৈতিক-অর্থনৈতিক কারণে বাংলাদেশে চিকিৎসকরা ততটা সম্মান পান না। এখানকার রোগীদের প্রত্যাশা চিকিৎসকদের কাছে অসীম। তবুও নীতি নৈতিকতা মেনে রোগীদের সঙ্গে পেশাদারি সম্পর্ক গড়ে তোলারও আহ্বান জানান বিশিষ্ট নাক-কান-গলা এই বিশেষজ্ঞ।


No comments:

Post a Comment