গ্রাহক সেবা ঋন আদায় ও রেমিট্যান্স আহরন মাস উপলক্ষে অগ্রনী ব্যাংক লিঃ চান্দিনা শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত


বশিরুল ইসলাম ॥ 
“অগ্রনী ব্যাংকের সেবা নিন, দেশ গড়ার সুযোগ দিন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গ্রাহক সেবা, ঋন আদায় ও রেমিট্যান্স আহরন মাস উপলক্ষে অগ্রনী ব্যাংক লিঃ চান্দিনা শাখার আয়োজনে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ১৬ নভেম্বর বুধবার বিকেলে অগ্রনী ব্যাংক লিঃ চান্দিনা শাখা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংক লিঃ কুমিল্লা ও সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ ইউসুফ আলী। সমাবেশে অত্র শাখার ব্যবস্থাপক মোঃ ফখরুল আলম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অগ্রনী ব্যাংক লিঃ কুমিল্লা উত্তর অঞ্চল কুমিল্লার সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুল হক, কুমিল্লা দক্ষিণ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক এ জেড এম শামসেদ, কুমিল্লা সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক আহসান উল্লাহ, কুমিল্লা পল্লী বিদ্যুাৎ সমিতি-১ এর এজিমএম (অর্থ) জয়নাল আবেদীন । প্রধান অতিথি মোঃ ইউসুফ আলী লাল ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন। গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অত্র শাখার সিসি (হাইপো) গ্রাহক মেসার্স ঢাকা ষ্টোরের প্রোঃ মাকসুদ হাসান মাসুম, হাবিবুর রহমান ট্রেক্সটাইল মিলের ব্যবস্থাপক মফিজুর রহমান। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র শাখার অফিসার মোঃ শহিদল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র শাখার সিনিয়র অফিসার মোঃ জহিরুল হক সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র শাখার সিনিয়র অফিসার বাবুল চন্দ্র দাস, অফিসার আতাউল হক, রাজু আহমেদ, নিজাম উদ্দিন, শংকর কুমার মজুমদার, ফিল্ড এ্যাসিসটেন্ট কামাল হোসেন, কেয়ারটেকার-২ রফিকুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক রুপসী বাংলার সাংবাদিক রিপন আহমেদ ভুঁইয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাহক সেবার মান বৃদ্ধি  ও কাঙ্খিত পর্যায়ে উন্নয়নের জন্য ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীকে সচেষ্ট হতে হবে। শ্রেনীকৃত ও অবলোপনকৃত ঋন আদায়ে ব্যাংক সংশ্লিষ্ট সকলকে পূর্বের থেকে আরো গতিশীল হয়ে কাজ করতে হবে। বৈদেশিক রেমিট্যান্স আহরনের ক্ষেত্রে প্রচার প্রচারনা বেশি করে চালাতে হবে। সেই সাথে রেমিট্যান্স কর্মকর্তাকে সকল গ্রাহকের সাথে ভাল ব্যবহার করতে হবে। গ্রাহকের সম্মান প্রদর্শন আমাদের নৈতিক দায়িত্ব। চলতি ও সঞ্চয়ী হিসাব খোলার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। আগামী ১৪ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত এ কর্মসুচি পালিত হবে। অনুষ্ঠানে অত্র শাখার সকল কর্মকর্তা ও কর্মচারী এবং সম্মানিত গ্রাহকবৃন্দরা উপস্থিত ছিলেন।



No comments:

Post a Comment