১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব
গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে অদ্য ১৮ নভেম্বর ২০১৬ তারিখ আনুমানিক ০৮.৫০ ঘটিকায় চৌদ্দগ্রাম
থানার অর্ন্তগত “মতিয়াতলী” নামক স্থান হতে ভারতীয় ৫০ বোতল হুইস্কি মালিকবিহীন অবস্থায়
আটক করতে সক্ষম হয়। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা
করে ভারতীয় ফেন্সিডিল- ২৫ বোতল, জিরা- ৩০০ কেজি, কসমেটিকস্ সমাগ্রী-২৬০ টি, চকলেট-
৫৮ প্যাকেট, হরলিক্স- ২৬ টি, তাস- ১২০ প্যাকেট, কমপ্লান দুধ- ২০ টি, ছাগল-০৬ টি এবং
০১ টি সিএনজি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক
মূল্য ৮,৬১,৬০০/- (আট লক্ষ একষট্টি হাজার ছয়শত) টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং
অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

No comments:
Post a Comment