কুমিল্লায় অস্ত্র সহ আন্ত:জেলা ডাকাত সদস্য আটক

বশিরুল ইসলাম:  
কুমিল্লায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত সাড়ে ১২ টায় কুমিল্লা শহরের সাতোরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল মনির হোসেন (২৭), মো. সোহাগ (২৩), আহসান হাবিব ফুয়াদ (২০), মেহেদী হাসান বাবু (২০), মো. জহির (২০) ও মাইন উদ্দিন (২২)। এরা সকলে আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। 
ডিবি সূত্রে জানা যায়, রাতে ডিবির  মো: শাহ কামালা আকন্দ পিপিএম ও এসআই সহিদুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি টিম শহরতলীর সাতোরা এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করে। 
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা যায়, গতকাল ১৮/১১/২০১৬খ্রি: তারিখ জেলা গোয়েন্দা শাখার এসআই/সহিদুল ইসলাম সঙ্গীয় এসআই/ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম, এএসআই/নজরুল ইসলাম, এএসআই/মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ আইন শৃংখলা ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনাকালে আনুমানিক রাত ১২:৪৫ ঘটিকার সময় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া সাকিনস্থ ধান গবেষনা অফিসের পশ্চিম পাশের সাতরা সাকিনস্থ যাওয়ার রাস্তার দক্ষিন পাশে পৌছা মাত্রই সেখানে অবস্থানরত ১০/১১ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডিবি পুলিশের লোক ও গাড়ী দেখে দৌড়ে  পালানোর চেষ্টা কালে আসামী (১) মোঃ মনির হোসেন (২৭), পিতা- মৃত আব্দুল মনসুর, সাং-শালধর (বাদু মিয়ার বাড়ী), (২) মোঃ সোহাগ (২৩), পিতা- আসলাম মিয়া, সাং-আড়াইওড়া (ফারুক মিয়ার বাড়ী), (৩) মোঃ আহসান হাবিব ফুয়াদ (২০), পিতা- তাজুল ইসলাম, সাং-রাজগঞ্জ (রাজ বাড়ী), (৪) মোঃ মেহেদী হাসান বাবু (২০), পিতা- আহম্মদ, সাং-উত্তর চর্থা (তেলিয়া পুকুর পাড়-বাদশা মিয়ার বাড়ী), (৫) মোঃ জহির (২০), পিতা- মৃত আঃ জলিল, সাং-পুরান চৌধুরী পাড়া (সরকার হাউজ), (৬) মোঃ মাইন উদ্দিন (২২), পিতা- মিলন মিয়া, সাং-উত্তর চর্থা (সালাহ উদ্দিনের বাড়ী), সর্ব থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাদের আটক করে আটকের সময় তাদের কাছ থেকে ০১ (এক) টি কাঠের বাট যুক্ত সচল ওয়ান শুটার গান, ০১ (এক) টি কাঠের বাট যুক্ত এলজি , ০২ (দুই) রাউন্ড কার্তুজ গুলি, ০১ (এক)টি কাঠের বাট যুক্ত ছোরা, ০১ (এক) টি কাঠের বাট যুক্ত ছোরা,  ০১ (এক)টি ষ্টীলের বাট যুক্ত ষ্টীলের ছোরা, ০১ (একটি) কাঠের বাট যুক্ত ছোরা।  
ডিবির ওসি একেএম মঞ্জুর আলম জানান, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে কোতয়ালীসহ জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ নানা রকম অভিযোগে মামলা রয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


No comments:

Post a Comment