আবেদা-নূর উচ্চ বিদ্যালয়ের কৃতিত্ব

চান্দিনায় মাধ্যমি শিক্ষক সমিতির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ।


বশিরুল ইসলাম: 
কুমিল্লা চান্দিনা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে গতকাল শনিবার ১৯ (নভেম্বর) মহিচাইল উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে ৩২টি বিদ্যালয়ের ১৬০জন পরীক্ষা
র্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। মাধ্যমিক শিক্ষক সমিতির নিয়ম অনুযায়ী প্রতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাত্র ৫জন  শিক্ষার্থী অংশ গ্রহন করতে পারে।  গতকাল বিকেলে  ফলাফল প্রকাশ করা হলে সেখানে আবেদা-নূর উচ্চ বিদ্যালয়ের ৫জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৫জনই বৃত্তি পায়। এছাড়া ও আবেদা-নূর উচ্চ বিদ্যালয় ২০১৫ সালে অষ্টম শ্রেনীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ১৫জন বৃত্তি পায়। কুমিল্লা শিক্ষাবোর্ডে মেধা তালিকায় ৪বার স্থান পাওয়া এ প্রতিষ্ঠানটি সাবেক শিক্ষা সচিব মরহুম ইরশাদুল হক সাহেব কুমিল্লা জেলার চান্দিনার থানার গল্লাই গ্রামে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে আবেদা-নূর ফাউন্ডেশনটি দিন দিন সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। এই প্রতিষ্ঠানটি শিক্ষার পাশাপাশি নৈতিক ও দ্বীনি শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষিত সুনাগরিক হিসেবে গড়ে তুলার আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছে।  এই প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীরা আজ দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান কার্যালয়ে চাকুরী করে দেশের নানা রকম উন্নয়ন মূলক কাজে অংশগ্রহন করছে। আবেদা-নূর ফাউন্ডেশনে রয়েছে আবেদা-নূর বিএম কলেজ, আবেদা-নূর উচ্চ বিদ্যালয়, আবেদা-নূর দাখিল মাদ্রাসা, আবেদা-নূর বালক উচ্চ বিদ্যালয়,  আবেদা-নূর বালিকা উচ্চ বিদ্যালয়, আবেদা-নূর মা ও শিশু হাসপাতাল সহ চান্দিনা থানার অন্যতম বৃহত্তম একটি মসজিদ ও একটি আল আরাফাহ ইসলামী  ব্যাংক । মানসম্মত শিক্ষার মনোরম পরিবেশ রয়েছে এই প্রতিষ্ঠানটিতে।  বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বে আছেন মরহুম ইরশাদুল হক সচিব সাহেবের বড় মেয়ে সানিয়া হোসেন ও আবেদা-নূর বালক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে আছেন মো: আহসানুল হক মানিক। প্রতিষ্ঠানটি থেকে ২০১৬ সালের এসএসসি পরীক্ষায়  মোট ৬৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে  শতভাগ পাশ সহ ৩৭টি এ প্লাস ও ২৭জন এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়।  

আবেদা-নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর কবির সাহেবের সাথে মুঠোফোনে পরীক্ষা পাশের সত্যতা জানতে চাইলে তিনি জানান আমাদের বিদ্যালয়ের ৫জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৫জনই বৃত্তি পেয়েছে। আমরা আশা করি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী এই উৎসাহের মাধ্যমে আগামীতে বিভিন্ন পরীক্ষায় আরো ভাল ফলাফল করে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখবে। 


No comments:

Post a Comment