বশিরুল ইসলাম:
কুমিল্লা জেলার চান্দিনা থানার গল্লাই ইউনিয়নের মিরাখলা গ্রামে আসা যাওয়ার জন্য একমাত্র রাস্তা এটি। রাস্তাটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, জেলা ও বিভিন্ন পেশার প্রায় আড়াইহাজার থেকে তিন হাজার লোকের চলাচল। অথচ দীর্ঘ ছয় মাস ধরে রাস্তাটির এই বেহাল অবস্থা । প্রশাসনকে জানানোর পরে মাটি সংগ্রহের সমস্যার কথা বলে দায় এড়িয়ে গেলে ও কাজ করে দিবে বলে এখনো আশ^াস দিচ্ছে।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাস্তাটি তৈরি হওয়ার ছয় মাসের মধ্যে রাস্তাটি ভেঙ্গে পুকুরে পরে যায়। বর্ষা মৌসুম হওয়ার কারণে ঠিকাদার রাস্তা মেরামতের কাজ করতে পারছেনা। এলাকাবাসীর দাবী রাস্তাটি করার সময় সাইড ওয়ালটি মানসম্মত ভাবে করা হয়নি। ফলে পুকুর সেচ করার কারণে রাস্তাটি এমনিতে ভেঙ্গে পরে যায়। এতে করে মিরাখলা, গল্লাই উত্তর পাড়া সহ আশে পাশের এলাকার সাধারণ মানুষ সহ শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়া করতে সমস্যা সৃষ্টি হচ্ছে। অনেক সময় কোমলমতি শিক্ষার্থীরা বাশের সাকো দিয়ে চলাচল করার সময় পরে গিয়ে বই, খাতা ও জামা কাপড় নষ্ট করছে এবং অনেক সময় হাত-পা ভাঙ্গছে। এতে করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে এবং এলাকার জেলে, কৃষক ও বিভিন্ন পেশা শ্রেণির মানুষ চলাচলে সমস্যা হচ্ছে।
উক্ত রাস্তার বিষয়ে চান্দিনা উপজেলা প্রকৌশলী মোল্লা মো: আবুল কালাম আজাদ জানান, রাস্তাটি ভেঙ্গে গিয়েছে ব্যাপারটি আমাদের জানা আছে। আমাদের লোক দিয়ে ভেঙ্গে যাওয়া জায়গাটি সার্ভে করিয়েছি। যখন রাস্তাটি ভেঙ্গে গিয়েছে তখন বর্ষা মৌসুম হওয়ায় আমরা রাস্তাটি মেরামত করতে পারিনি। এখন বর্ষা চলে যাচ্ছে আমরা মাটির ব্যবস্থা করে রাস্তাটি মেরামত করব। তবে এখন কোন পক্ষকে নোটিশ করার প্রয়োজন নেই। যেহেতু রাস্তাটি মেরামতের জামানতের টাকা এখনো আমাদের হাতে আছে তাই রাস্তাটি সংস্কার করতে আমাদের তেমন কোন সমস্যা হবে না।
উক্ত ঘটনায় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মো: সুমন চৌধুরী জানান, রাস্তাটি যেখানে ভেঙ্গে গিয়েছে সেই স্থানের পুকুর মালিক এবং যে ঠিকাদার রাস্তাটি নির্মাণ করেছে সেই ঠিকাদার দুই জনকে নোটিশ করা হউক। নোটিশের কপি আমার অফিসে জমা দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে। রাস্তার পাশে কোন পুকুর এবং মাছ চাষের প্রকল্প তৈরি করার সময় ভাঙ্গা প্রতিরোধ ব্যবস্থা গ্রহন করতে হবে যেন রাস্তা ভেঙ্গে না যায়।

No comments:
Post a Comment