কুমিল্লায় ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর আঞ্চলিক এজতেমা


বশিরুল ইসলাম: 
কুমিল্লায় তাবলীগ জামাতের পক্ষ থেকে তিনদিন ব্যাপী আঞ্চলিক এজতেমার আয়োজন করা হয়েছে। মুসল্লিদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে ইতোমধ্যে কুমিল্লা আমতলী এলাকা আলেখারচর বিশ^রোডের উত্তর পাশে গোমতীনদীর পাড় ঘেষে এজতেমার মঞ্চ, পাবলিক টয়লেট, ওজখানার স্থান প্রস্তুত করা হচ্ছে।

জানা যায়, আগামী ২৯,৩০ ও ৩১ ডিসেম্বর কুমিল্লায় আঞ্চলিক এজতেমা অনুষ্ঠিত হবে। এজতেমা কেন্দ্র করে গতকাল শুক্রবার ২১ নভেম্বর থেকে মুসল্লিরা স্বেচ্ছা শ্রমে সেখানে এজতেমায় আগত মুসল্লীদের জন্য টয়লেট, ওজুখানা ও মুরব্বীদের জন্য মঞ্চ প্রস্তুত করতে শুরু করেছে। আগামী ২৯ ডিসেম্বর ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে এজতেমা শুরু হয়ে চলবে ৩১ডিসেম্বর পর্যন্ত। এই এজতেমায় বৃহত্তর কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা থেকে তাবলীগ জামাতের মুসল্লী সহ ধর্মপ্রাণ মুসলমানদের আগমন ঘটবে। কোন রকম স্বার্থ ছাড়া একমাত্র আল্লাহ তায়ালাকে রাজী খুশী করার জন্য মুসল্লীরা এই এজতেমায় আসেন বলে মুসল্লীদের ধারণা। শুধু মাত্র তাবলীগ জামাতই নিজের টাকা খরচ করে নিজে ধর্মসম্পর্কে ধারনা নেওয়া এবং ইসলামী চিন্তাধারায় জীবনযাপন করার জন্য এই এজতেমায় আসে। এজতেমায় আগত মুসল্লীদের একটাই আশা আল্লাহকে রাজী ও খুশী করা। উক্ত এজতেমায় দেশী বিদেশী মেহমানরা বয়ান রাখবেন।

No comments:

Post a Comment