কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পরিকল্পিতভাবে রাতভর নির্যাতন


বশিরুল ইসলাম: 
কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় উত্তর আশ্রাফপুর প্রকাশ আউল্লাপাড়া এলাকায় সামছু মিয়ার ৫তলা ভবনের নিচতলায় ভাড়াটিয়ার বাসায় বাঙ্গরা থানার শরীফ নামে যুবককে রাতভর নির্যাতন করে ডাকাত হিসেবে ফাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
উপস্থিত স্বজনদের সাথে কথা বলে জানা যায়,

শরীফ বাঙ্গরা থানার মো: ওয়ারিশ মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে ফল ব্যবসা করে আসছে। সোনিয়া এবং পারুল দূর সম্পর্কের আত্মীয় হওয়ায় প্রায় সময় শরীফের নিকট থেকে ফল আনতো। এরই সূত্র ধরে সোনিয়া ও সোনিয়ার মায়ের সাথে পরিচয় হয়। সোনিয়ার মা শরীফকে বিদেশ নেওয়ার কথা বলে টাকা নিয়েছে বলে অভিযোগ শরীফের ।
অপরদিকে পারুল বেগমের মেয়ে সোনিয়া জানায়, গতকাল রাতে শরীফ আমাদের বাসায় ২ প্যাকেট মিষ্টি নিয়ে আসে। দূর সম্পর্কের আত্মীয় হিসেবে আমাদের বাসায় থাকার স্থান দেই। রাতে আমাদেরকে মিষ্টির সাথে নেশা জাতিয় দ্রব্য খাইয়ে আমাদের ঘরের স্বর্ণালংকার লোট করতে চাইলে আমরা টের পেয়ে তাকে বাধা দিলে সে প্রথমে আমার মাকে মেরে রক্তাক্ত করে পরে আমাকে ও মেরে রক্তাক্ত করে । পরে স্থানীয়রা আমাদের চিৎকার শুনে এসে তাকে ধরে বাহিরে নিয়ে মারধর করে থানায় খবর দিলে আমাদেরকে হাসপাতাল নিয়ে ভর্তি করায়।
উক্ত ঘটনায় ইপিজেড ফাড়ির ইনচার্জ আজিজুর রহমান জানান, উত্তর আশ্রাফপুর এলাকায় ঘটনার খবর পেয়ে আমরা সেখান থেকে চিকিৎসার জন্য তাদের উভয় পক্ষকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। বর্তমানে দুই পক্ষই হাসপাতালে চিকিৎসাধীন । এখনো কোন অভিযোগ হয়নি। অভিযোগ দায়ের করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

No comments:

Post a Comment