অভাগা যেদিকে যায় নদী শুকায়ে যায়।

বশিরুল ইসলাম:
যখন ছোট ছিলাম তখন দাদী নানীদের মুখে শুনেছি অভাগা যেদিকে যায় নদীও শুকিয়ে যায় ঠিক সেই দৃশ্যটি আজ এই ভিডিওটি দেখলে বুঝা যায়। এ পৃথিবীটা ধনাঢ্য ব্যক্তিদের জন্য আনন্দ উল্লাসের বড়ই উপযোগী জায়গা। আর, গরীবদের জন্য হলো প্রতিনিয়ত শোষিত, লাঞ্চিত ও অপদস্থ হওয়ার স্থান । অসহায় গরীবের হৃদয়ের আকুতি শুনার মত মানুষ এ সংসারে নেই বললেই চলে। সারাদিন হাড় ঘামানো পরিশ্রম করে তিন বেলা অন্ন ও লজ্জাস্থান ঢাকার জন্য সমান্য বস্ত্রের জোগাড় করা তাদের কাছে বড়ই দুঃসাধ্য ব্যপার। আর, ধনীরা অর্থ প্রাচুর্যের মোহে এ সব মানুষ গুলোকে মানুষ মানতেও নারাজ, ধনীদের কাছে এসব অসহায় গরীব লোকগুলো হল নর্দমার কিট অপেক্ষায় আরো নগন্য। আপাতদৃষ্টিতে মনে হয় এ জগত সংসার শুধু ধনী ব্যক্তিদেরই জন্য ... গরীবদের এখানে কোন .......।  মনের খেয়াল পূরনের জন্য এখানে দেশ বিদেশ ভ্রমন করে ধনীরা কোটি কোটি টাকা ব্যয় করে.. আর স্বপ্ন পূরনতো দূরের কথা এখানে গরীবদের পেটের জ্বালা একবারের জন্যও নিবারণ করা অনেক কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে। বাহ্ একি আজব কারবার? বড়ই আজব এ জগত সংসার....। ভিডিওটি সংগৃহিত।

1 comment: