কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জলাবদ্ধতা

দখলের কবলে হাসপাতালের সামনের খাল ও ফুটপাত। 

বশিরুল ইসলাম:
 কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন জমে থাকা আবর্জনার কারণে ধীরে ধীরে হাসপাতালের সামনের খালটি ভরাট হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টিতে জমে যায় পানি সৃষ্টি হয় জলাবদ্ধতা । ফলে জলাবদ্ধতার কারণে এক দিকে যেমন হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে হাসপাতালে আসা সকলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে । দীর্ঘদিন ধরে দখলদারদের দখলের কবলে রয়েছে এই খালটি। সংস্কার না হওয়ার কারণে ও খালটি দিয়ে পানি সড়তে পারছেনা এতে করে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা জন্ম নিচ্ছে মশা ও রোগবাহী জীবাণু। জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করছে হাসপাতাল সংলগ্ন আশে পাশের এলাকাগুলোতেও। ফুটপাত দখলের কারণে মানুষ চলাচল করতে পারছেনা অনেকটা বাধ্য হয়ে মানুষ রাস্তা দিয়ে চলাচল করে যাহার কারণে সৃষ্টি হয় যানজট ঘটে দুর্ঘটনা। 
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,  হাসপাতালের সামনের খালটি মূলত এটি বড় একটি ড্রেইন। এটি সিটি কর্পোরেশনের আওতায় এখনো পড়েনি। কিন্তু তারপরেও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু প্রতি বছর এই ড্রেনটির কাজ করে থাকে। শুধু তাই নয় মেয়র সাহেব নিজে উপস্থিত থেকে কাজ করতেও দেখেছে সাধারণ লোকজন। কিন্তু এ বছর মেয়র সাহেবের সমস্যার কারণে তিনি কাজটি করতে আসেননি। তারপরেও আমাদের মনে হয় তিনি পত্রিকার মাধ্যমে জানতে পারলে কাজটি অতি দ্রুত করে দিবেন। খালটির অনেক জায়গা এখন দখল হয়ে যাচ্ছে। ফুটপাত ও দোকান পাটের কারণে দখল হয়ে রয়েছে খাল ও খালের পাড়। তাই প্রশাসনের নিকট দাবী ফুটপাত দখল মুক্ত করে সাধারন মানুষের চলাচলের পথ সুগম করবে ও খালটি পরিস্কার করে হাসপাতাল ও আশে পাশের এলাকার জলাবদ্ধতা নিরসন করবে। 
এব্যাপারে হাসপাতালের পরিচালক ডা: স্বপন কুমার অধিকারী জানান, আমরা সিটি কর্পোরেশ
নের সাথে কয়েকবার যোগাযোগ করেছি। মৌখিক ভাবে তাদেরকে জানিয়েছি তারা কাজ করে দিবে বলেছে। অনেক দিন অতিবাহিত হয়েছে কিন্তু কাজ হচ্ছেনা।
সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু এব্যাপারে জানানা, হাসপাতালের সামনের জায়গাটি মূলত আমার আওতায় নেই তারপরেও আমি প্রতিবছর এই ড্রেইনটি পরিস্কার করে থাকি। কিন্তু এবছর আমার ব্যক্তিগত সমস্যা থাকার কারণে কাজটি একজনের দায়িত্বে দিয়ে ছিলাম কিন্তু সে কাজটি করেনি। বৃষ্টি থামলে আমি কাজটি শেষ করব। 
এব্যাপারে ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মামুনুর রশিদ মামুন জানান, আমি এমপি মহোদয়কে ব্যাপারটি জানিয়েছি তিনি মেয়র সাহেবের সাথে যোগাযোগ করেছেন। ড্রেইনটি বড় বিধায় এটি ভেকু দিয়ে পরিস্কার করতে হয় আমাদের নিকট ভেকু নেই তাই মেয়র সাহেব এটি করে থাকে। আপনারা মেয়র সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি কাজটি করে দিবেন। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষ সিটি কর্পোশেনকে চিঠি দিয়েছে। 

No comments:

Post a Comment