২০ বছর রিকসা চালান মুরাদনগরের জেসমিন আক্তার

জেসমনি আক্তার। নারী রিকশাচালক। বাড়ি কুমিল্লা জেলার মুরাদগনর উপজলোর বামুটিয়া গ্রামে। বিয়ে করেছেন চান্দিনা উপজেলা মো: হারুন মিয়া রিকসা চালককে।  রিকসা চালান দেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রামে। গত মঙ্গলবার দুপুরে জেসমিন আক্তারকে রিকশা চালানো অবস্থায় দেখা মিলে এ প্র
তিবেদকের সাথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পৌর এলাকার সড়ক বাজার এলাকায়। সেখানে মাজারে  ওরস দেখতে এসে পরচিতিজনদের অনুরোধে রিকশা চালিয়ে তাক লাগিয়ে দেন স্থানীয়দের। 

ওই নারী এ প্রতবিদককে জানালেন, তিনি প্রায়  ২০ বছর ধরে রকিশা চালান। রিকশা চালক (পরবর্তীতে প্রবাসী) স্বামীর সঙ্গে রাগ করইে কিনা এ পেশাতে তার আসা। তিনি রিকশা চালান চট্টগ্রামে। নিজের আয়ে কেনা চারটি রিকশার তিনটি তিনি ভাড়া দিয়ে রেখেছেন।

জেসমিন  আক্তার আরো জানান, কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা রিকশা চালক মো: হারুনুর রশিদের সাথে বিয়ের পর তিন সন্তানকে রেখে স্বামী প্রবাসে চলে যান। যাওয়ার সময় বাবার বাড়ি সহ  বিভিন্নি জায়গা থেকে ধার করে স্বামীকে এক লাখ টাকাদেন। কিন্তু  প্রবাসে গিয়ে স্বামী জানিয়ে দেয় তিনি আর জেসমিন  আক্তারের সঙ্গে সংসার করতে চান না। ‘স্বামী বিদেশ গিয়া কয় আমি আর অহন রিকশা ডাইবার না। বিদেশে থাহি। মাল ঢাহা কামাই। ঘর করব না কইয়া একটা ক্যাসেটে রেকর্ড পাডায়। এরপর থেইক্কা তাইনের সাথে যোগাযোগ নাই।

No comments:

Post a Comment