বশিরুল ইসলাম:
কুমিল্লায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২২ জুলাই) সকাল ৭টায় বাঁশ কাটতে গিয়ে এই ঘটনা ঘটে। গত তিন দিনে কুমিল্লাতে মোট বিদ্যুৎ পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হলো। নিহত ব্যক্তি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা গ্রামের মৃত বশত আলীর ছেলে তোরব আলী (৫০)।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তোরব আলী ৫ কন্যা সন্তানের জনক। সে দিন মজুরের কাজ করে। ঐ দিন সকালে অন্যের বাঁশ ঝারে বাঁশ কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। তার স্ত্রী ৬ মাসের অন্ত: সত্ত্বা। বাঁশ ঝাড়ে দীর্ঘদিন ধরে বিদ্যুতের তারটি পরে ছিল। স্থানীয়রা কেউ বাঁশ কাটতে না যাওয়ায় সে সাহস করে বাঁশ কাটতে গিয়ে এই ঘটনা ঘটে। এই অবস্থায় পরিবারটি দেখা শোনার আর কেউ নেই ।
উল্লেখ্য গত ১৯ জুলাই হোমনায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর এক সাথে মৃত্যুর ঘটনার তিন দিনের মাথায় আবারো এই ঘটনা ঘটলো। সাধারণ লোকজনের দাবী বিদ্যুৎ অফিসের লোকজনের খামখেয়ালীর কারণে এই ধরণের ঘটনা গুলো ঘটছে। তারা শুধু ধান্ধার সুযোগে থাকে। সাধারন মানুষের ক্ষতি হতে পারে এমন কোন কাজ সম্পন্ন করতে তারা প্রস্তুত না । তাদেরকে টাকা দিলে কাজ হয় নয়তো হয়না।
No comments:
Post a Comment