বশিরুল ইসলাম:
কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সোহাগকে প্রধান আসামী করে চান্দিনা থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলার বাদী একই উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের সৌদি প্রবাসী আব্দুল ওহাব মিয়ার পুত্র । রাজনৈতিক আক্রোশের কারণে এই ঘটনার সূত্রপাত বলে জানিয়েছেন অভিযুক্ত মেহেদী হাসান সোহাগ।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাছির উদ্দিন মৃধা জানান, আমাদের থানায় গত ৩জুলাই ৬জনকে আসামী করে কামাল নামে এক যুবক একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে আমাদের পুলিশ সদস্যরা তদন্তে যে তথ্যটি পেয়েছে সেই তথ্যের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। আমরা সকল বিষয় যাচাই বাছাই শেষে ব্যবস্থা গ্রহন করবো। নিরপরাদ কাউকে হয়রানি করা হবে না আর অন্যায় করে কেউ পার পাওয়ার সুযোগ নেই।
কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সোহাগকে প্রধান আসামী করে চান্দিনা থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলার বাদী একই উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের সৌদি প্রবাসী আব্দুল ওহাব মিয়ার পুত্র । রাজনৈতিক আক্রোশের কারণে এই ঘটনার সূত্রপাত বলে জানিয়েছেন অভিযুক্ত মেহেদী হাসান সোহাগ।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, গত ১জুলাই সকালে স্কুলে যাওয়া ছাত্রীদেরকে ইভটিজিংয়ের দায়ে কামাল নামে এক যুবককে থাপ্পর মারে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সোহাগ। ঘটনা সকাল ১১টায় কামাল হোসেন নামে এক যুবকের সাথে কিন্তু রাত ৮.৩০টায় কুমেক হাসপাতালে ভর্তি করা ইব্রাহিম নামের এক যুবককে। ঘটনার সাড়ে নয় ঘন্টা পরে ইব্রাহিম খলিল হাসপাতালে ভর্তির বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন অনেকে। ইব্রাহীম খলিল নাওতলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এদিকে একই গ্রামের আলী আহাম্মদের ছেলে সাব্বির আহমেদ তছলিম নামে আরো এক যুবককে ও আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে তার হাসপাতালে ভর্তি সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া যায়নি। এদিকে ইব্রাহিমকে ১০হাজার টাকায় মাথা কেটে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এলাকায় গুঞ্জন হচ্ছে। গত ১জুলাই ইব্রাহীম হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ২জুলাই দুপুরে ছাড়পত্র দিয়ে দেয়। সূত্র থেকে আরো জানা যায়, বাদী থানায় অভিযোগ করেছে পাওনা টাকাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত কিন্তু থানায় মামলা দায়ের হয়েছে রাজনীতির মাঠে কমিটি গঠনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযোগে উল্লেখিত বিষয় এক মামলা হয়েছে অন্য বিষয়ে।
আহত ইব্রাহিমের বাবা আব্দুল কাদের জানান, আমার ছেলেকে গত ৩/৪দিন হয় পাচ্ছিনা। লোক মুখে শুনেছি আমার ছেলে কুমিল্লা আছে। ইব্রাহিমের মা আয়েশা বেগম জানান, গত রাতে আমার ছেলে বাসায় এসেছিল, ভোরে চলে গিয়েছে। আমার ছেলের মাথায় বেন্ডেজ দেখেছি। কোথায় গিয়েছে জানিনা। ইব্রাহিমের ভাই ইসমাইল জানান, কিছুদিন হয় আমার ভাইকে খুজে পাচ্ছিনা। যখন ঘটনা ঘটেছে তখন আমার ভাই ছিলনা কিন্তু পরে শুনতে পেয়েছি আমার ভাইয়ের মাথায় আঘাত লেগেছে।
এদিকে সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সোহাগের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিক আক্রোশে একটি চক্র মেতে উঠেছে। আমার ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা । অভিযোগ পত্র যাহা উল্লেক করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা।
No comments:
Post a Comment