বশিরুল ইসলাম:
বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় বিএনপি নেতার ছেলের অবৈধ সম্পর্ককে জোর পূর্বক ধামা চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি একই উপজেলার কোরপাই এলাকার নয়াবড়ী এলাকার গত দুই বছর পূর্বে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে চাচি ও ভাতিজা। এরই মধ্যে দুই বার বাচ্চা নষ্টের ও অভিযোগ পাওয়া গিয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কোরপাই এলাকার চাচী ও ভাতিজার সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন হয়। ভাতিজা প্রভাবশালী হওয়ায় এলাকার লোকজন কিছু বল্লে উল্টো হুমকি ধমকি দেওয়া হতো। পরে দুই বার বাচ্চা নষ্টের পর স্থানীয়রা মহিলার প্রবাসী স্বামীকে ব্যাপারটি জানালে সে এলাকার অন্যান্যদের নিকট খোজ নিয়ে ঘটনার সত্যতা পেয়ে দ্রুত দেশে চলে আসে। প্রবাসী সেলিম দেশে আসা মাত্র তার আপন ভাতিজা ইয়াছিন (৩২) হুমকি দিতে থাকে । যদি এগুলো নিয়ে বারাবারি করা হয় তাহলে জীবনে মেরে ফেলা হবে। তাকে বাড়ীতে থাকতে দেওয়া হবেনা। এক পর্যায়ে চেয়ারম্যান মেম্বারকে ছাড়া প্রভাবশালীদের নিয়ে গ্রাম্য সালিশে বসে প্রবাসীর স্ত্রী’র নিকট থেকে ব্লাংক স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ৫০টি বেতরাঘাত করে দুজনকে সাবধান করা হয় যেন ভবিষ্যতে আর এসব কার্যকলাপ না করে।
এদিকে প্রবাসী সেলিমের স্ত্রীকে বিভিন্ন ভাবে জিম্মি করে অবৈধ কার্যকলাপের ভিডিও মোবাইলে ধারণ করে তাকে হুমকি দিয়ে একের পর এক অবৈধ কার্যকলাপ চালিয়েছে। সালিশে এব্যাপারে অভিযোগ করা হলে মেমোরিটি পুড়িয়ে ফেলা হবে বলে জানিয়েছে সালিশের মাতাব্বররা। তবে আশংকার রেশ কাটেনি প্রবাসী সেলিম ও তার স্ত্রীর।
৪ওয়ার্ড মেম্বার মোবারক হোসেন জানান, আমি গত এক বছর পূর্বে মহিলাটির সাথে কথোপকথনের আওয়াজ মোবাইলে রেকর্ড করে শুনিয়েছে। তার পর বিভিন্ন ছবি ও ভিডিও ধারণের ব্যাপারটি আমি শুনেছি কিন্তু দেখিনি। এলাকায় এ নিয়ে অনেক গুঞ্জন হচ্ছে। স্থানীয়ভাবে বসেছে মিমাংসার চেষ্টা চলছে।
এ ব্যাপারে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার জানান, আমি ঘটনাটি সম্পর্কে জানিনা। তবে যদি কেউ ব্লাংক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে থাকে তাহলে এটি শাস্তিযোগ্য অপরাধ। থানায় অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
উক্ত ঘটনায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্লাংক স্ট্যাম্পে স্বাক্ষর রাখা সম্পূর্ণ বে-আইনী এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। কেউ এ রকম করে থাকলে স্ট্যাম্প উদ্ধার করার জন্য বিজ্ঞ আদালতে মামলা করতে পারে অথবা থানায় এসে অভিযোগ করলে আমি অভিযোগ নেব এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments:
Post a Comment