বিদ্যুৎ পৃষ্ট হয়ে হোমনায় স্বামী স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  বিদ্যুৎ পৃষ্টে নিহতরা হল- শ্রীপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে মো.মজিবুর রহমান (৪৮) ও তার স্ত্রী রাজিয়া বেগম (৩৭)। গতকাল বুধবার বিকাল ৪ টার দিকে ওই গ্রামে শান্তি পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, তিনি (নিহত মজিবুর) বুধবার বিকেলে মাছ শিকারের উদ্দেশে বাড়ির কাছে সড়কের ধারে পল্লী বিদ্যুতের একটি সিমেন্টের খুঁটি ঘেষে চাই বা আন্তা পাততে গিয়ে ওই খুঁটিতে লেগে বিদ্যুৎ পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হন তার স্ত্রী রাজিয়া। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত ওই পরিবারের ৩ বছরের একটি ছেলে ও ৭ বছরের এক কন্যা সন্তান রয়েছে। অবুঝ শিশু দুটির কান্নায় ভেঙ্গে পড়ছেন পাড়া প্রতিবেশীরা । নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে খবর পেয়ে বিদ্যুতের লাইন বন্ধ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
শ্রীপুর গ্রামের ১নংওয়ার্ড  মেম্বার নজরুল ইসলাম বলেন , মজিবুর তার ঘরের কাছে একটি জমিতে চাই পাততে যান । ওই জমিতে পুরনো খুটির পাশে নতুন খুটিতে বিদ্যুতের লাইটটি সরানো হলেও পুরনো খুটিতে একটি তার ঝুলানো ছিল । সম্ভবত সেই তারের মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে ।
এ ব্যাপারে হোমনা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আক্তার হোসেন জানান, বিদ্যুৎ পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে লোকও পাঠানো হয়েছে। সিমেন্টের খুঁটি বিদ্যুতায়িত হওয়ার কথা নয়। তারা মাছ ধরতে গিয়ে অসাবধনতাবশত বিদ্যুতের তার স্পর্শ করায় এ ঘটনা ঘটেছে কিনা বলা যাচ্ছে না। তবে এ মর্মান্তিক ঘটনায় একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।
হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী বিদ্যুৎ পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যুর  সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। যাবতীয় প্রক্রিয়া শেষে তাদেরকে কুমেক ফরেনসিক বিভাগে পাঠানো হবে। 

No comments:

Post a Comment