কুমিল্লায় কয়েকটি পরিবারকে পানি বন্দী করে টাকা দাবী

সাংবাদিকের কাজে বাধা 
বশিরুল ইসলাম:
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের কুচাইতলী গ্রামের জয়নাল ও তার পরিবারের সদস্যরা পানি বন্দী করে রেখেছে কয়েকটি পরিবারকে । স্থানীয় উপজেলা পরিষদের  চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহনেওয়াজ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মামুনুর রশিদ মামুন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: আবদুল কাদের, ৩নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান শাহজাহান সাজু,  গ্রামের সর্দার শাহজাহান বিষয়টি অবগত আছেন। কিন্তু তারা চেষ্টা করেও বিষয়টি সমাধান করতে পারেননি। এলাকার গন্যমান্য ব্যক্তি হাজী আবুল হাশেম, হাজী ডা. মফিজুল ইসলাম, হাজী আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, নজির আহমেদ, আব্দুর রহমান, আব্দুল হালিম, ইসমাইল হাজারী, খলিলুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল বারেক, মো: ইউনুছসহ এলাকাবাসী স্থানীয়ভাবে কয়েকবার  এ বিষয়টি  সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তাদের কয়েকজনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা জানান, আমরা কয়েকবার তাদেরকে পানি চলাচলের রাস্তাটি খোলে দেওয়ার জন্য বলার পরেও তারা আমাদের কথা শুনছেনা।  তারা সমাজের কারো কথা মানছেনা। এ বিষয়টি নিয়ে কয়েকবার সালিশ হলেও কোন কিছুতেই জয়নাল আবেদীন ও তার পরিবারের সদস্যরা কর্ণপাত করছেনা। এজন্য তারা সমাজ থেকে আলাদা এককভাবে থাকে।  কিন্তু দু:খের বিষয় হলো তাদের কারণে এলাকার কয়েকটি পরিবার পানি বন্দী হয়ে আছে।   পানি বন্দী কয়েকটি পরিবারের অবস্থা দেখে ছবি তুলতে গেলে সাংবাদিককে ছবি তুলতে দেওয়া হয়নি। বরং ক্যামেরা হাত দিয়ে বলা হয় এখানে কোন ছবি তুলা যাবেনা।  উক্ত বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করে কোন প্রকার প্রতিকার পাওয়া যায়নি। 
                                   এব্যাপারে অভিযুক্ত জয়নাল আবেদীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনাকে ছবি তুলতে দেওয়া হয়নি এটি ঠিক হয়নি। আপনাকে বের করে দিয়েছে এজন্য আমি দু:খিত। তবে আমি তাদের নিকট টাকা চাইনি। তারা বরং আমাকে আড়াই লক্ষ টাকা দিতে চেয়েছিল। আমি নেইনি। পানি চলাচলের যে ড্রেনটি আছে সেটি আমার জায়গায় আছে তাই আমি ড্রেন বন্ধ করে রেখেছি। 
                                                 ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহনেওয়াজ জানান, আমরা কয়েকবার চেষ্টা করেছি বিষয়টি সমাধানের কিন্তু জয়নাল আবেদীনের পরিবার জলাবদ্ধতা খোলে দিতে রাজি হচ্ছেনা। তারা সমাজের কাউকে মানছেনা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মামুনুর রশিদ মামুন জানান, আমি কাজে ব্যস্ত আছি তবে বিষয়টি আমি জানি। আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের জানান, এব্যাপারটি নিয়ে আমরা কয়েকবার বসেও সমাধান করতে পারিনি। আপনারা ছবি তুলে খবর প্রকাশ করে দেখেন কোন কাজ হয় কিনা। ৩নং ওয়ার্ড মেম্বার শাহাজাহান সাজু’র মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। 
                                                উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামসুজ্জামান জানান, সাংবাদিককে কাজে বাধা দেওয়া ঠিক হয়নি। আপনি পত্রিকায় খবর প্রকাশ করেন আমরা ব্যবস্থা নেব। 
                                           কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু ছালাম মিয়া জানান, সাংবাদিককে ছবি তুলতে দেওয়া হয়নি বিষয়টি ঠিক হয়নি। অভিযোগকারীকে থানায় এসে অভিযোগ করতে বলেন আমরা ব্যবস্থা নেব। 

No comments:

Post a Comment