দলমত নির্বিশেষে জনগনের প্রার্থী হতে চান এম. এ. ছালাম

নিজস্ব প্রতিবেদক:
দলমত নির্বিশেষে জনগনের প্রার্থী হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে চান অবিস্মরণীয় প্রকাশনা প্রতিষ্ঠানের প্রধান লেখক ও সম্পাদক এম.এ ছালাম। তিনি কুমিল্লা-৭ চান্দিনা নির্বাচনী এলাকায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চমকও দেখাতে চান। তিনি মনে করেন চান্দিনার মানুষ নতুনত্ব ও পরিবর্তন চায়। পাশাপাশি চায় ক্লিন ইমেজ, শিক্ষিত, সৎ ও যোগ্য জনপ্রতিনিধি। যাকে দিয়ে চান্দিনার মানুষ উপকৃত হবে। চান্দিনায় বিভিন্ন দিক থেকে পর্যালোচনা করে দেখা যায় প্রধান প্রতিদ্বন্দী প্রার্থীদের অন্তর্কোন্দলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম.এ ছালাম জয়ী হওয়ার সম্ভাবনা ব্যাপক। এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি অধ্যাপক আলী আশরাফ ও উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বাধীনতা পদক প্রাপ্ত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। বিএনপি’র সম্ভাব্য প্রার্থী কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি খোরশেদ আলম এবং বিশ দলীয় জোটের শরীক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ। কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফুর রেজা খোকনও মনোনয়ন প্রত্যাশী। 
ইতোমধ্যে এম.এ ছালাম ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশ ও উঠান বৈঠক করছেন । ব্যানার, ফেস্টুন ও লিফলেট লাগিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন চান্দিনাবাসীকে। 

No comments:

Post a Comment