আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এম.এ.ছালামের ব্যাপক জনসংযোগ।

নিজস্ব প্রতিবেদক:
অবিস্মরণীয় প্রকাশনীর প্রধান লেখক ও সম্পাদক এম.এ. ছালাম আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চান্দিনা উপজেলায় সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে স্বত
ন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করবেন। নির্বাচনকে ঘিরে তিনি উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গনসংযোগ ও উঠান বৈঠক করছেন। সাধারণ মানুষের সুখ-দু:খের কথা শোনেন এবং সকলকে আশ্বস্ত করছেন। তিনি মনে করেন বর্তমান রাজনীতিবিদরা ভোগবিলাস নিয়ে ব্যস্ত থাকায় সাধারণ মানুষকে সময় দিতে পারছেন না। তাই তাদের কাছে থেকে ভোগ-বিলাসকে বিসর্জন দিয়ে সত্য ও ন্যয়ের পথে থেকে জনসাধারণকে সেবা করার উদ্দেশ্যে আগামী নির্বাচনে প্রার্থী হবেন। 
তিনি মনে করেন, চান্দিনার মানুষ এখন অনেক সচেতন। কলাগাছ কিংবা তুলাগাছ মার্কায় ভোট দিবেন না, ভোট দিবেন একজন শিক্ষিত, সৎ, যোগ্য ও সমাজ স্বীকৃত ভাল মানুষকে। কেননা অতীতে কুমিল্লা-৭ (চান্দিনা) নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমন অনেক ইতিহাস রয়েছে। এখন চান্দিনার মানুষ পরিচ্ছন্ন, শিক্ষিত, সৎ ও যোগ্য জনপ্রতিনিধিকে চান্দিনার অভিভাবক হিসেবে দেখতে চায়। যাকে দিয়ে চান্দিনার মানুষ উপকৃত হবে। চান্দিনায় বিভিন্ন দিক থেকে পর্যালোচনা করে দেখা যায় প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অন্তর্কোন্দলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম.এ. ছালাম জয়ী হওয়ার সম্ভাবনা ব্যাপক। এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি অধ্যাপক আলী আশরাফ ও উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বাধীনতা পদক প্রাপ্ত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। বিএনপি’র সম্ভাব্য প্রার্থী কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি খোরশেদ আলম এবং বিশ দলীয় জোটের শরীক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ। কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফুর রেজা খোকনও মনোনয়ন প্রত্যাশী। 

No comments:

Post a Comment