বশিরুল ইসলাম:
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে। মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। তাই কুমিল্লায় সকলকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে এক হয়ে কাজ করবে জাগ্রত মানবিকতা ও বারপাড়া সমাজকল্যাণ পরিষদ। মাদক আর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কখনো এক সাথে থাকতে পারেনা। মাদক ব্যক্তি থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের ক্ষতি সাধন করছে। মাদক সমাজের শান্তি শৃংখলা নষ্ট করছে। মাদকের কারণে আজ পিতা মাতা সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্ষতি গ্রস্ত হচ্ছে। গত ৪ জানুয়ারী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বারপাড়া সমাজকল্যাণ পরিষদের আয়োজনে চিত্রাংক ও সাধারণ জ্ঞান প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ০৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার এমপি’র সুযোগ্য কন্যা তাহসিন বাহার সুচনা এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মামুনুর রশিদ মামুন, কুমিল্লা মডেল কলেজের অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন, রোটারি ক্লাব অব কুমিল্লা সিটির সহ সভাপতি ডা. মো: রাসেল আহমেদ চৌধুরী, ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য জামিলা আক্তার লিপন, কেটিসিসি-এ লি: এর পরিচালক ও ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, সমাজ সেবক হাজী মো: আলী আশ্রাফ ও বীর মুক্তিযোদ্ধা মো: জয়নাল অবেদীন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: শাখাওয়াত হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি কাজী মাহাবুব আলম, প্রতিষ্ঠাতা মো: আবদুস সামাদ ও সমাজ সেবক মো: আবুল বাশার। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বারপাড়া সমাজকল্যাণ পরিষদ এলাকায় শিক্ষার উন্নয়নে যে ভূমিকা রেখে চলেছে তা প্রশংসনীয়। বর্তমানে যেখানে যুব সমাজ মাদকের ছোবলে আক্রান্ত সেখানে এই এলাকার ছাত্র সমাজ যে উ˜্যােগ নিয়েছে তা অন্যান্যদের জন্য অনুকরণীয়। বর্তমানে মাদকের যে বিস্তার তার অবসানে জাগ্রত মানবিকতা ও বাসকপ এক হয়ে কাজ করবে এবং বারপাড়া থেকেই কর্মসূচী শুরু হবে। সংগঠন ও এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে তিনি বারপাড়া সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা থাকার ঘোষণা দেন। তাছলিমা লিপির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ইলিয়াছ আহমেদ। উল্লেখ্য বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ডিসেম্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শ্রেনী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত আট শতাধিক শিক্ষার্থী চিত্রাংকন ও সাধারণ জ্ঞান প্রতিয়োগীতায় অংশ গ্রহন করে। এদের মধ্য থেকে ৯০জন শিক্ষার্থীকে এ অনুষ্ঠানে ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
No comments:
Post a Comment