নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা-৭ চান্দিনা নির্বাচনী এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করে চমক দেখাতে চান অবিস্মরণীয় প্রকাশনা প্রতিষ্ঠানের প্রধান প্রকাশক ও সম্পাদক মোঃ আবদুছ ছালাম। তিনি মনে করেন চান্দিনার মানুষ নতুনত্ব ও পরিবর্তন চায়। পাশাপাশি চায় ক্লিনইমেজ সম্পন্ন, শিক্ষিত, সৎ ও যোগ্য জনপ্রতিনিধি। যাকে দিয়ে চান্দিনার মানুষ উপকৃত হবে। চান্দিনায় বিভিন্ন দিক থেকে পর্যালোচনা করে দেখা যায় প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অন্তর্কোন্দলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম.এ ছালাম জয়ী হওয়ার সম্ভাবনা ব্যাপক। এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি অধ্যাপক আলী আশরাফ ও উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বাধীনতা পদক প্রাপ্ত ডা. প্রাণ গোপাল দত্ত। বিএনপি’র সম্ভাব্য প্রার্থী কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি খোরশেদ আলম এবং বিশ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ। কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফুর রেজা খোকনও মনোনয়ন প্রত্যাশী।
এম.এ. ছালাম ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশ ও উঠান বৈঠক করছেন। ব্যানার, ফেস্টুন ও লিফলেট লাগিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।
দলীয় প্রার্থীদের ভোট ভাগাভাগির মাঝখানে স্বতন্ত্র প্রার্থী মো: আবদুছ ছালাম মনে করেন দুই দলের ভোটের ব্যাংক পর্যালোচনা করলে দেখা যায় সাধারণ মানুষ সঠিকভাবে ভোট দিতে পারলে ভোট বাক্সে সকলের চেয়ে তার ভোট বেশি পরবে। তিনি আগামী একাদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা খুব কঠিন বলে মনে করছেন না।

No comments:
Post a Comment