ভারত যাচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত।

বশিরুল ইসলাম:
বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারত যাচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত।  ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে ডা. প্রাণ গোপাল দত্ত স্বপরিবারে যোগদান করেছেন। ডা. প্রাণ গোপাল দত্ত সহ ৩০জন মুক্তিযোদ্ধাকে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। 

জানা গেছে ভারতের হাইকমিশন ঢাকা অফিস থেকে ডা. প্রাণ গোপাল দত্তসহ মোট ৩০ জন মুক্তিযোদ্ধাকে ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে। বিজয় দিবস উৎযাপন করা হবে ভারতের কলকাতায়। কলকাতায় ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সফরের কথা উল্লেখ রয়েছে। সেখানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান সহ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। উল্লেখ্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত চট্টগ্রাম মেডিকেলের ১ম বর্ষের ছাত্রাবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। তিনি পূর্বাঞ্চলীয় সেক্টরে শেখ ফজলুল হক মনির নেতৃত্বাধীন মুজিব বাহিনীতে সক্রিয়ভাবে কাজ করেন এবং মুজিব বাহিনীর পক্ষে অস্থায়ী সরকারের চিঠিপত্র লিখতেন। প্রখ্যাত আইনজীবী সৈয়দ রেজাউর রহমান ছিলেন তার স্টুডেন্ট লিয়াজো অফিসার। তার বাবা কালা চান দত্ত ও চাচা (বুয়েট শিক্ষক) মহান মুক্তিযুদ্ধে শহীদ হয় । অপরজন এখনো নিখোঁজ। 

No comments:

Post a Comment