নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা-৭ (চান্দিনা) নির্বাচনী এলাকায় তৃণমূল পর্যায়ে কাজ করছেন অবিস্মরণীয় প্রকাশনীর প্রধান লেখক ও সম্পাদক মো: আবদুছ ছালাম। তিনি প্রতিটি ইউনিয়নে সাধারণ মানুষের সাথে দেখা করছেন এবং প্রত্যেকটি ইউনিয়নে একটি করে কমিটি করছেন। কমিটির সদস্যদের কাজ হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে সাধারণ মানুষ তার ভোটটি সঠিকভাবে যেন দিতে পারে সেই লক্ষ্যে কাজ করা। তিনি মনে করেন চান্দিনার মানুষ নতুনত্ব ও পরিবর্তন চায়। পাশাপাশি চায় ক্লিন ইমেজ সম্পান্ন, শিক্ষিত, সৎ ও যোগ্য জনপ্রতিনিধি। যাকে দিয়ে চান্দিনার মানুষ উপকৃত হবে। চান্দিনায় বিভিন্ন দিক থেকে পর্যালোচনা করে দেখা যায় প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অন্তর্কোন্দলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম.এ. ছালাম জয়ী হওয়ার সম্ভাবনা ব্যাপক। এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি অধ্যাপক আলী আশরাফ ও উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বাধীনতা পদক প্রাপ্ত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। বিএনপি’র সম্ভাব্য প্রার্থী কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি খোরশেদ আলম এবং বিশ দলীয় জোটের শরীক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ। কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফুর রেজা খোকনও মনোনয়ন প্রত্যাশী।
এম.এ. ছালাম ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশ ও ওঠোন বৈঠক করছেন। ব্যানার, ফেস্টুন ও লিফলেট লাগিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ভোটারদের। আগামী একাদশ সংসদ নির্বাচনে জয়ী হলে চান্দিনায় সন্ত্রাসী. চাাঁদাবাজি, চুরি-ডাকাতি, খুন, রাহাজানি ও দুর্নীতি বন্ধ করে, শিক্ষাব্যবস্থার উন্নয়ন মাদকমুক্ত সমাজ, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার লক্ষে দল-মত, ধর্ম-বর্ণ, ধনী-দরিদ্র, নির্বিশেষে সকলকে নিয়ে একটি মডেল চান্দিনা তৈরির আশ^াস দেন।

No comments:
Post a Comment