বশিরুল ইসলাম:
কুমিল্লায় দেবিদ্বারে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ফারুক (২২) ও রাসেল (২৮) নামে দুই ডাকাত সদস্য নিহত হয়েছে। নিহত ফারুক দেবিদ্বার উপজেলার কুরুইন ব্যাপারী বাড়ীর ফরিদ মিয়ার ছেলে এবং রাসেল একই উপজেলার পাঁচ পুকুরিয়া গ্রামের রহমান ওরফে রইক্কার ছেলে।
কুমিল্লায় দেবিদ্বারে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ফারুক (২২) ও রাসেল (২৮) নামে দুই ডাকাত সদস্য নিহত হয়েছে। নিহত ফারুক দেবিদ্বার উপজেলার কুরুইন ব্যাপারী বাড়ীর ফরিদ মিয়ার ছেলে এবং রাসেল একই উপজেলার পাঁচ পুকুরিয়া গ্রামের রহমান ওরফে রইক্কার ছেলে।
পুলিশের দেওয়া তথ্য মতে জানা যায়, গত ২২ডিসেম্বর দিবাগত রাত অনুমান আড়াইটায় কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সহকারী পুলিশ সুপার, দেবি
দ্বার সার্কেল, শেখ মোহাম্মদ সেলিম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ কে এম মনজুর আলম সঙ্গীয় ফোর্স সহ পুলিশের দুইটি দল আসামী গ্রেফতারের জন্য অভিযানে যায়। অভিযানে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দেবিদ্বার থানাধীন জাফরগঞ্জ ইউনিয়নের হাতিমারা নামক স্থানে কুমিল্লা-ব্রাহ্মণবাড়ীয়া আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে ন্যাচারাল রাইচ ব্রান অয়েল কোঃ লিঃ এর সামনে ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছা মাত্রই ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতারি গুলি ছুড়তে থাকে। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই নজরুল ইসলাম, এসআই দয়াল চাকমা, মনিরুজ্জামান খান, মো: সাইফ উল্লাহ ও রবিন চন্দ্র দাস। আহত পুলিশ সদস্যদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আত্ম রক্ষার্থে প্রায় ৮ মিনিট ধরে পাল্টা ৪৯ রাউন্ড গুলি ছুড়লে ডাকাত দলের সদস্যরা এদিক ওদিক ছুটাছুটি করে পালানোর সময় ৫ ডাকাত সদস্য পুলিশের হাতে আটক হয়। আটককৃত পাঁচ ডাকাত সদস্যরা হলো মোঃ রবিউল আউয়াল @ রবি, মোঃ কামাল হোসেন, মোঃ শরীফুল ইসলাম, পলাশ দেবনাথ, মোঃ সোহেল। ঘটনাস্থল হইতে এক রাউন্ড গুলিসহ একটি রিভলবার, তিনটি রামদা, ৪টি শাবল, ৫টি কালো মুখোশ উদ্ধার করা হয়।
No comments:
Post a Comment