কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত।

বশিরুল ইসলাম:
সারাদেশের ন্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) অত্র হাসপাতালের নিচ তলায় অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন মোট ১০৩৬জন শিশুকে ভিটামিন এ খাওয়া



নো হয়। এদের মধ্যে ৬জন প্রতিবন্ধী, ৬ থেকে ১১মাস বয়সি ১৮৯জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৮৪১জন শিশু।
হাসপাতালে গিয়ে সকাল ৮টায় দেখা যায়, দূর দূরান্ত থেকে আগত ছোট ছোট শিশু ও অভিভাবকরা  সকাল থেকে ভিটামিন এ খাওয়ানোর জন্য অপেক্ষা করছে। হাসপাতালের পরিচালক ডা.স্বপন কুমারী অধিকারী উক্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচী।  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১মাস বয়সি শিশুদের ১টি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের ১টি লাল রঙের উচ্চক্ষমতাসম্পন্ন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
সূত্র থেকে জানা যায়,  ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর হার কমায়।  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জনস্বাস্থ্য পুষ্টি  প্রতিষ্ঠান ১৯৭৩ সাল থেকে জাতীয়ভাবে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করে আসছে। 
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান (শিশু) মো: আজিজুল হক, আবাসিক চিকিৎসক (শিশু) শিমুল মজুমদার, ইপিআই ইনচার্জ মেহেরুন্নেছা মেরী, সেবা তত্ত্বাবধায়ক শাহানারা আক্তার শানু, নার্সিং সুপারভাইজার ফারহানা আক্তার, সিনিয়র স্টাফ নার্স অঞ্জলী দাস, মাকসুদা পারভীনসহ প্রমুখ। 

No comments:

Post a Comment