বশিরুল ইসলাম:
রোগীদেরকে ঔষধ দেওয়ার পাশাপাশি সুন্দর ব্যবহার ও সুন্দর সেবা দিতে হবে সর্বোপরি রোগীদের সাথে ভালভাবে কথা বলতে হবে। রোগীকে বুঝিয়ে দিতে হবে। সে প্রত্যন্ত অঞ্চল থেকে আসে কে ডাক্তার, কে নার্স, কে আয়া ও ক্লিনার কাউকে সে চিনেনা । কাকে কি বলতে হবে সে জানেনা। তার সাথে সুন্দর ব্যবহার করে তাকে বুঝিয়ে দিতে হবে। ডাক্তারদের চেয়ে নার্সদের দায়িত্ব বেশি। তাদের কাজ বেশি। রোগীদের সাথে বাবা-মা, ভাই-বোনের মত ব্যবহার করে তাকে সুস্থ্য করে তুলতে হবে। তাকে বুঝিয়ে বলতে হবে। রোগী খারাপ ব্যবহার করলেও তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তাকে সুন্দর সেবা দেওয়ার পর সে নিজেই আপনার নিকট দু:খ প্রকাশ করবে তার খারাপ ব্যবহারের জন্য। সমাজের প্রত্যেকটি লোকের সাথে আমরা ভাল ব্যবহার করতে হবে। গতকাল (১০ ডিসেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় হাসপাতালের পরিচালক ডা: স্বপন কুমার অধিকারী এসব কথা বলেন। হাসপাতালের নার্সিং সেবা তত্তাবধায়ক শাহানারা আক্তার শানু’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা: ফরিদুল আলম, বিএমএ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাচিপের সাংগঠনিক সম্পাদক অত্র হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: আবদুল আউয়াল সোহেল। বিদায়ী অতিথি উপস্থিত ছিলেন সাবেক সেবা তত্ত্বাবধায়ক রওশন আক্তার, সুপারভাইজার নুরজাহান বেগম ও সুপারভাইজার শেফালী বেগম। বক্তব্য রাখেন নার্সিং ইনস্টিটিউটের পরিচালক নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মো: মোবারক হোসেন, ডিপ্লোমা ইন নার্সিং এসোসিয়েশনের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সূত্রধর, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ সাহিদা বেগম, কুমেক হাসপাতাল শাখার ডিএনএ সভাপতি নার্সিং ইনস্ট্রাক্টর মিরণ নাহার, সিনিয়র স্টাফ নার্স জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো: হাছান আলী খান ও গীতা পাঠ করেন নার্সিং শিক্ষার্থী মনিকা বারই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নার্সিং ইনস্ট্রাক্টর ও কুমেক হাসপাতাল শাখার ডিএনএ সাধারন সম্পাদক মো: মনিরুল ইসলাম সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন নার্সিং কর্মকর্তা ও বাংলাদেশ ওয়ার্ড মাস্টার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আকতার হোসেন ও মো: ইলিয়াছ মিয়া।

No comments:
Post a Comment