বশিরুল ইসলাম:
এলাকার শিশুদের মুখে হাসি ফুটাতে কখনো চিত্রাংকন প্রতিযোগীতা, কখনো স্কুলের বই কিনে দেওয়া, কখনো খেলাধুলাসহ নানা উৎসবে অনুষ্ঠান করে যাচ্ছে বারপা
এলাকার শিশুদের মুখে হাসি ফুটাতে কখনো চিত্রাংকন প্রতিযোগীতা, কখনো স্কুলের বই কিনে দেওয়া, কখনো খেলাধুলাসহ নানা উৎসবে অনুষ্ঠান করে যাচ্ছে বারপা
ড়া সমাজ কল্যাণ পরিষদ (বাসকপ)। কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকায় দীর্ঘদিন থেকে আব্দুস সামাদ নামে এক তরুনের পরামর্শ ও দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছে একঝাঁক তরুন। তাদের সংঘঠনটির মূল উদ্দেশ্যে হলো সমাজের অবহেলিত সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো, তাদেরকে বিদ্যালয় মুখী করে লেখাপড়ার প্রতি উৎসাহ প্রদান করা। আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। গানের ভাষায় এমনটা বলা হয়ে থাকলে সব শিশুর জন্ম কিন্তু সাজানো বাগান হয়না। দেশের গ্রামে গঞ্জে এমন কয়েক লাখ শিশু রয়েছে যাদের জন্ম একেবারে অসহায় বা সহায় সম্বলহীন পরিবারে। আমাদের দেশে পথ শিশুদের প্রতি নজর দিলে ও গ্রামের অসহায় পরিবারের এদের প্রতি কেউ নজর দিচেছ না। কিন্তু বারপাড়া সমাজ কল্যাণ পরিষদের এমন উদ্যোগকে যে কেউ অনুসরণ করলে অজোপাড়া গায়ের শিশুদের প্রতি নজর যাবে সকলের। তারা উঠে আসবে জাতীয়ভাবে অবধান রাখবে জাতীয় নানা কর্মসূচীতে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ ১৫ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে চিত্রাংকন প্রতিযোগীতা ও সাধারণ জ্ঞানের প্রতিযোগীতা। এতে কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহন করবে। এই অনুষ্ঠান মালার আয়োজনে রয়েছে বারপাড়া এলাকার একঝাঁক তরুন। যাদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে বারপাড়া সমাজ কল্যাণ পরিষদ (বাসকপ)।
No comments:
Post a Comment